টাকা

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক: কারা টাকা তুলতে পারবেন, কত টাকা তোলা যাবে?
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ গাইডলাইন অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য টাকা তোলার ক্ষেত্রে দুটি ভিন্ন পথ খোলা রাখা হয়েছে। প্রথম নিয়মটি হলো, যেসব গ্রাহক তাদের ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করতে চান না, তাদের ক্ষেত্রে নগদ উত্তোলনের সীমা ২ লাখ টাকা।

ব্যাংকের কার্ড বছরে আপনার কত টাকা খাচ্ছে? পুরো হিসাব দেখুন
আপনার মানিব্যাগে থাকা ব্যাংকের ডেবিট কার্ডের জন্য বছরে আসলে কত টাকা খরচ হয়? শুধু Annual Fee নয়, এর সঙ্গে থাকতে পারে ATM Fee, অন্য ব্যাংকের ATM ব্যবহারের চার্জ, Card Replacement Fee এবং বিদেশে লেনদেনের অতিরিক্ত খরচ।

ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্য ছাড়াল ৪ লাখ কোটি টাকা
বিনিয়োগ কমে যাওয়া, উচ্চ খেলাপি ঋণ এবং ঋণ বিতরণে ব্যাংকগুলোর অতি সতর্ক অবস্থানের কারণে দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়েই চলেছে। জুন মাস শেষে মোট উদ্বৃত্ত তারল্য প্রথমবারের মতো চার লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে। অর্থাৎ, ব্যাংকে বিশাল অঙ্কের টাকা অলস পড়ে আছে।

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনার সাথে জড়িত আরও ৫-৬ জনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপির মিডিয়া সেন্টারে

গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কি বাড়বে?
আপনার টাকা যে আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে, সেটিকেই যদি হঠাৎ বাংলাদেশ ব্যাংক ‘অকার্যকর’ ঘোষণা করে, তাহলে কী হবে? আরও বড় প্রশ্ন—এরপর কি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে, নাকি গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার নতুন কোনো পথ খুলবে?

খুলনায় নেশার টাকার জন্য দাদিকে হত্যা, নাতির যাবজ্জীবন
খুলনায় দাদীকে হত্যার অভিযোগে নাতি মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

কাবিনের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাজমিস্ত্রির ‘আত্মহত্যা’
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো. আলমগীর (২৭) নামে এক রাজমিস্ত্রি ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আজ রোববার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের (

টাকা ফেরত পাবেন প্রতারণার শিকার গ্রাহকরা: ইসলামী ব্যাংক প্রশাসক
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতারণার শিকার সব গ্রাহকের টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রশাসক মোহাম্মদ জহির হুসেন। চরচাকে তিনি বলেন, এরই মধ্যে ব্যাংকের পক্ষ থেকে অডিট টিম সংশ্লিষ্ট শাখায় কাজ শুরু করেছে।

খুলনা অঞ্চলে পণ্য রপ্তানিতে ধস
ইপিবি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থবছরে খুলনার রপ্তানিকারকরা ৪ হাজার ৮৮৬ দশমিক ১৮ কোটি টাকা আয় করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে মোট ১০ হাজার ১৯ দশমিক ৮০ টন হিমায়িত চিংড়ি রপ্তানি করে ৮৪ দশমিক ০৪ কোটি টাকা আয় হয়েছে।

আমলাদের অন্যায্য প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করেছে: টিআইবি
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে ক্রয় করা মোটরযান রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার টাকা বহাল থাকার পেছনে কোন শক্তির প্রভাব কাজ করেছে—এমন প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ইসিতে বিএনপির আর্থিক প্রতিবেদন: আয় ২২ কোটি-ব্যয় ১৫ কোটি টাকা
রাজনৈতিক দল হিসেবে বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। দলটির হিসাব অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় দাঁড়িয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। এতে বর্তমানে দলীয় তহবিলে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।

প্রতারণার মামলায় জামিন পেলেন নায়িকা ববি
একটি ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে মালামাল কিনে টাকা পরিশোধ না করার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ববি।

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে, জামিন বাতিল
এর আগে ২০২৫ সালের ২৩ নভেম্বর টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

সারওয়ারকে ফের ডিসি চেয়ে শাহজালালের দানবাক্সে চিঠি
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ১৯ দিন পর দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। মাজারের তিনটি বড় ডেগ ও ছোট-বড় ৫টি দানবাক্স থেকে মোট ৫ বস্তা টাকা পাওয়া গেছে। এসব মিলেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। নগদ অর্থ ছাড়াও এবারও দানবাক্সে মিলেছে সোনা-রূপা, বিভিন্ন দেশের মুদ্রা, গবাদি পশু

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে।

রেকর্ড সাড়ে ১২ কোটি টাকা মিলল পাগলা মসজিদের দানবাক্সে, এখনো চলছে গণনা
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। টাকা ছাড়াও এখানে পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে মোট ৪৩ বস্তা নগদ টাকা এবং সোনাসহ বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। আজ শনিবার সকালে ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছে এবং বর্তমানে গণনার কাজ চলছে।

সরকারের ৪ মাসেই ঋণের বোঝা বেড়েছে ১ লাখ কোটি টাকা: আখতার হোসেন
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেছেন যে, দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে সরকার দেশের ঋণের বোঝা ১ লাখ কোটি টাকারও বেশি বাড়িয়ে দিয়েছে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন যে, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকে জনসমর্থন হারাতে হতে পারে।

ড. ইউনূসের আমলে সেবা খাতে দিনে ৩৫ কোটি টাকার ঘুষ লেনদেন
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩৪ কোটি ৬১ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে।



