চরচা প্রতিবেদক

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আটজনের ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আছাদুজ্জামান, তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন এবং মেয়ে আয়েশা সিদ্দিকার বিদেশগমন নিষিদ্ধ করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে, গুলশানের জোয়ার সাহারায় ১০ কাঠা জমির ওপর নির্মিত ৬ তলা ভবন, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, পূর্বাচলে জমি, আফতাবনগরে ৬ কাঠা জমি। এ ছাড়া গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জেও তাদের নামে জমি রয়েছে। এসব সম্পত্তির মোট মূল্য ২২ কোটি টাকার বেশি।
জব্দ আদেশে নাম রয়েছে–আছাদুজ্জামান, তার স্ত্রী, দুই ছেলে, মেয়ে, শ্যালক হাফিজুর রহমান, শ্যালিকা পারভীন সুলতানা ও ফাতেমাতুজ্জোহরা।
দুদকের সহকারী পরিচালক আলিয়াজ হোসেন আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, আছাদুজ্জামান ও তার পরিবারসহ কয়েকজন স্বজনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তিন সদস্যের অনুসন্ধান টিম কাজ করছে। সেখানে আরও বলা হয় সুষ্ঠু অনুসন্ধানের জন্য সম্পদ জব্দ জরুরি।
দুদকের আবেদনে আরও বলা হয়, সম্পদ জব্দ না হলে বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা কঠিন হবে এবং ক্ষতি হতে পারে। এ ছাড়া অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয় অভিযোগে।
পরে শুনানি শেষে আদালত সম্পদ জব্দের পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।