দুর্নীতি দমন কমিশন (দুদক)

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের করা অভিযোগে নিজের মানহানি হয়েছে দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম–দুর্নীতির এসব অভিযোগের মধ্যে আছে নিয়োগ, বদলি, কেনাকাটা সিন্ডিকেট। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজেন্ট সাহেদ-স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষী না আসায় আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন স

রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় আবারও রায় পেছাল
ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার তালিকা থেকে আবারও মামলাটি যুক্তিতর্কের জন্য উত্তোলন করেছেন আদালত।

ভারতে আটক থাকা ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ভারতের কারাগারে আটক থাকা ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) যুগ্ম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পৃথক দুই দুর্নীতি মামলায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড
রায় ঘোষণার সময় কোনো আসামি উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাকির হোসেন খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

সাক্ষী না আসায় বেনজীরের মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ১০ সেপ্টেম্বর
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। সোমাবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি : সোহেল রানাসহ ৮ জনের মামলার রায় পেছাল
সাভারের রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় মালিক সোহেল রানাসহ ৮ জনের মামলার রায়ের দিন পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। আজ রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করায় সাময়িক বরখাস্ত হয়েছেন ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা।

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর
দুর্নীতি, প্রতারণা ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৭ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল।

৪২ ঋণখেলাপির পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ৮ প্রতিষ্ঠান
উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে ‘নো উইন, নো পে’ নীতিতে, যেখানে ব্যাংকগুলোকে কোনো অগ্রিম অর্থ দিতে হবে না। বিদেশি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিজস্ব খরচে গোপন সম্পদ অনুসন্ধান করবে এবং উদ্ধার হওয়া সম্পদের একটি নির্ধারিত অংশ পারিশ্রমিক হিসেবে নিয়ে নিবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছরের কারাদণ্ড
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করেন।

‘দুদকে থাকতে তিনি শেখ হাসিনার দুর্নীতি পাহারা দিয়েছেন’
মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ায় বিএনপির সামনে যে দুটি প্রশ্ন এসেছে, তা হলো পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনটি কবে হবে এবং কেমন করে হবে? অন্যদিকে বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিও তোলা হচ্ছে।

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে রায় ২৮ জুলাই
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী ২৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে, জামিন বাতিল
এর আগে ২০২৫ সালের ২৩ নভেম্বর টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য শুরু
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

অবৈধ সম্পদের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
অবৈধ সম্পদ অর্জন ছাড়াও বেনজীরের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করে দুদক। এর মধ্যে দুই মামলায় বেনজীরকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি স্ত্রী জীশান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের পৃথক তিন মামলায় তাকে সহযোগী আসামি করা হয়। বর্তমানে এসব মামলা তদন্তাধীন।



