Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৪২ ঋণ‌খেলা‌পির পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ৮ প্রতিষ্ঠান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৮: ১৮
৪২ ঋণ‌খেলা‌পির পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ৮ প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস

বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যৌথভাবে আরও ৪২টি শীর্ষ ঋণখেলাপির বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে কার্যক্রম শুরু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

‎

‎পূর্বে চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি শিল্প গ্রুপের পর এবার এই ৪২টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কার্যক্রম চালানো হবে। দ্বিতীয় ধাপে বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজ থেকে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকা এই ৪২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কাজ শুরু হচ্ছে। বাংলা‌দেশ ব্যাংক সূ‌ত্রে এসব তথ্য জানা গে‌ছে।

‎

Advertisement
Advertisement
Advertisement

‎জানা গে‌ছে, ​গোপন অর্থ ও সম্পদ খুঁজে বের করতে বিশ্বের খ্যাতনামা ৮টি আন্তর্জাতিক আইনি ও পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে, যার মধ্যে গ্র্যান্ট থর্নটন, বেকার ম্যাকেঞ্জি, পিডব্লিউসি, ডেলয়েট এবং ডিএলএ পাইপারের মতো প্রতিষ্ঠান রয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান চরচা‌কে বলেন, “২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণের অর্থ বিদেশে পাচার হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টদের বিদেশি সম্পদ শনাক্ত ও উদ্ধারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিছু খেলাপি ঋণগ্রহীতার খোঁজ দেশে না পাওয়ায় ব্যাংকগুলোর সহায়তায় বিদেশে থাকা তাদের সম্পদ চিহ্নিত করে ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।”

উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে ‘নো উইন, নো পে’ নীতিতে, যেখানে ব্যাংকগুলোকে কোনো অগ্রিম অর্থ দিতে হবে না। বিদেশি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিজস্ব খরচে গোপন সম্পদ অনুসন্ধান করবে এবং উদ্ধার হওয়া সম্পদের একটি নির্ধারিত অংশ পারিশ্রমিক হিসেবে নি‌য়ে নি‌বে।

‎

‎​অভিযানের মূল লক্ষ্য হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১২টি দেশকে চিহ্নিত করা হয়েছে।

‎

‎এর আগে অন্তর্বর্তী সরকারের গঠিত যৌথ তদন্ত দলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার, এস আলম, বেক্সিমকো, সামিট ও বসুন্ধরাসহ আলোচিত ১০টি শিল্প গ্রুপের প্রায় ৭৬ হাজার কোটি টাকার দেশি-বিদেশি সম্পদ জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সিআইডি এবং এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল যৌথভাবে এই আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোর সহায়তা নিয়ে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

বিষয়: বাংলাদেশ ব্যাংকখেলাপি ঋণশিল্প কারখানাবসুন্ধরা গ্রুপসামিট গ্রুপএস আলম গ্রুপদুর্নীতি দমন কমিশন (দুদক)সিআইডি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প