নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রতিরোধের অঙ্গীকার ইরানের
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, ইরান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার নিন্দা ইরানের
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, ইরান তাদের স্বার্থকে লক্ষ্যবস্তু করবে।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে কী বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাকাবি?
অধিকারকর্মী সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমি দখলের চেষ্টায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৯ আগস্ট কুসরায় কয়েকটি বাড়ি ঘিরে ফেলা শুরু করে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।

ইরানকে সহায়তাকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্প লিখেছেন, “কোনো দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে যেকোনো ধরনের সহায়তার পথ করে দেওয়ার অনুমতি দিলে, সেই দেশ নিজেই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।”

ইরানকে ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝুঁকিতে যারা
স্থল অবরোধ ইরানের খাদ্য, জ্বালানি ও বস্ত্র আমদানি বন্ধ করে দেশটির জনগণের ওপর চাপ বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অবরোধ বাস্তবায়ন করা কঠিন এবং এর ফলে ইরানে বিক্ষোভ বা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে, এমন নিশ্চয়তাও নেই।

পশ্চিমা নিষেধাজ্ঞায়ও অদম্য ইরান, ক্যানসার চিকিৎসায় পথ দেখাচ্ছে বিশ্বকে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এর ক্যানসার-বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার’ (আইএআরসি)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ক্যানসার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

হিউম্যানয়েড রোবট আমদানিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তার ওপর ঝুঁকির দোহাই দিয়ে বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সাথে ডেটা সেন্টার ও সৌর প্যানেলে ব্যবহৃত পাওয়ার ইনভার্টার আমদানির ওপরও কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি)।

বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে- এমন অজুহাতে নতুন বিদেশি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। গত মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির। এই বিধিনিষেধের আওতায় পড়ছে উন্নত মানের যেকোনো হিউম্যানয়েড রোবট।

স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ ঠেকাতে প্রস্তাব জামায়াতের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি।

রাশিয়া থেকে রেকর্ড এলএনজি আমদানির পর নিষেধাজ্ঞা ইইউর
ইইউ এজেন্সি ফর দ্য কোঅপারেশন অব এনার্জি রেগুলেটরসের তথ্য অনুসারে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি আগের বছরের তুলনায় ৭ শতাংশ ও এলএনজি আমদানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বয়স যাচাই কেন ব্যর্থ?
শুরু থেকেই এ নিষেধাজ্ঞা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ১৬ বছরের কম বয়সী অধিকাংশ ব্যবহারকারী এখনো সহজেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে।

এবার কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘোষণা দিল ব্রিটেন
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি গেমিং ও লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছেন।

আমেরিকার শান্তিচুক্তির পরও কেন অশান্ত মধ্যপ্রাচ্য?
দক্ষিণ লেবানন, উত্তর ইসরায়েল, গাজা কিংবা কুয়েত- মানচিত্রের নামগুলো ভিন্ন হলেও চলতি সপ্তাহে তাদের ভাগ্যটা একই সুতোয় গাঁথা ছিল। আর তা হলো আকাশ থেকে ধেয়ে আসা অবিরাম বোমাবর্ষণ আর সাইরেনের আর্তনাদ। অথচ কাগজে-কলমে এই প্রতিটি অঞ্চলেই আমেরিকার মধ্যস্থতায় তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার কথা!

র্যাবের জন্য আসছে আলাদা আইন, পরিবর্তন হতে পারে নাম: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের উদ্যোগ আছে কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন আমেরিকা র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়, তখন বাহিনীটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শেখ হাসিনার সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিল।

যুক্তরাষ্ট্র-ইরানের এক পাতার সমঝোতা স্মারকে কী আছে
দীর্ঘ তিন মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতির পথে হাঁটছে। এই খসড়া প্রস্তাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হিমায়িত তহবিল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান
যুদ্ধবিমানসহ প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্ত্রিসভা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী সংবিধানে একটি বড় পরিবর্তন।

রুশ তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ ফের এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার দুইদিন আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র।

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সত্য নয়: তথ্য মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আইপিএল সম্প্রচার বন্ধে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান
এবারের ঈদ ও নওরোজ ইরানিদের কাছে কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। বরং এক অজানা আতঙ্ক ও নীরব শোকের আবহে, চরম সতর্কতার সাথে চার দেয়ালের ভেতরেই অত্যন্ত সীমিত পরিসরে দিনগুলো পার করছেন সাধারণ মানুষ।

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে ইরানের ‘কিছু তেলের’ ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তেলের দাম স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।



