চরচা প্রতিবেদক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে–সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামীর আবেদনে উল্লেখ করা হয়, জাহিদ মালেকের দুই মেয়ের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই চলছে এবং অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী তারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এতে চলমান অনুসন্ধান ব্যাহত হতে পারে।
এ কারণে তাদের বিদেশ গমন সাময়িকভাবে নিষিদ্ধের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

“অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি। বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একেকটা অপরচুনিটি হিসেবে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি উচ্চপদস্থ পাকিস্তানি সূত্র জানিয়েছে, দুই দেশ এখন একটি এক পৃষ্ঠার সংক্ষিপ্ত খসড়া চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।