Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে: অর্থ উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬: ৪৮
অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ”গত দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা বাসস জানায়, আজ সোমবার চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতি ও দুর্নীতির চাপ থেকে দেশকে উত্তোলন করাই ছিল সরকারের প্রধান লক্ষ্য, এবং তা অনেকটাই অর্জিত হয়েছে বলে তিনি দাবি করেন।

সালেহউদ্দিন জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে বেড়ে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় অর্জন। তার মতে, দুর্নীতি ও অর্থপাচারের কারণে অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছিল, তবে বর্তমান সরকার পরিস্থিতি বদলাতে সক্ষম হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, ভোটের মাধ্যমে ভালো, ত্যাগী এবং জনদরদি মানুষ আসুক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, দেশে এখন রাজনৈতিক চাপ নেই, তাই সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ায় কোনো বাধা নেই।

আইনশৃঙ্খলা, বিচার বিভাগে স্বাধীনতা এবং দ্রুত বিচার ব্যবস্থার সংস্কারের ওপরও গুরুত্ব দেন তিনি। গণভোটে “হ্যাঁ” ভোট দিয়ে এসব সংস্কারকে স্থায়ী করার আহ্বানও জানান এই উপদেষ্টা।

এর আগে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় জেলা প্রশাসক, এনবিআর চেয়ারম্যান ও পুলিশ সুপারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিষয়: চাঁদপুরব্যবসাঅর্থনীতির খবরনির্বাচনটাকাপুলিশবৈদেশিক রিজার্ভআইনআইসিইউউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প