জঙ্গি

আইএস সম্পৃক্ততার সন্দেহে যুবক গ্রেপ্তার
দেশে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনাকারী এবং নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মো. রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশে জঙ্গি আছে, সক্রিয় হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
দেশে জঙ্গি আছে, তবে জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জঙ্গিবাদের অভিযোগে জামিন পাওয়া ব্যক্তিরা সরকারের নজরদারির আওতায় আছে।

‘জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্ক নয়, নিরাপত্তা জোরদার’
সারা দেশে জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন। তিনি বলেছেন, এতে সাধারণ মানুষের আতঙ্কিত

উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সম্ভাব্য যেকোনো নাশকতা বা হামলার আশঙ্কা মোকাবিলায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিটকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধের’ ঘোষণা পাকিস্তানের
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষের পর ইসলামাবাদ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। গত শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের কাবুল এবং কান্দাহারে বোমা হামলা চালানোর পর এই উত্তেজনা চরম রূপ নেয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্ত রক্ষীদের ওপর

আমরা আইন অনুযায়ী কাজ করছি, করে যাব: র্যাব মহাপরিচালক
নির্বাচনে জঙ্গি হামলার কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই বলেও জানিয়েছেন র্যাবের মহাপরিচালক শহিদুর রহমান। তিনি বলেন, জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

‘আওয়ামী লীগের থিওরি ছিল, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি’
বিভিন্ন বিষয় নিয়ে চরচা সম্পাদক সোহরাব হাসানের মুখোমুখি হয়েছেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ

ধরাছোঁয়ার বাইরে জেল পালানো ৭১৬ জন
পাঁচটি কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো হদিস মেলেনি ৭১৬ জনের। এরমধ্যে জঙ্গিসহ ৯৯ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৮৪ জন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চারজন মৃত্যুদণ্ডসহ ৯ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

জঙ্গি সংশ্লিষ্টতায় কারাগারে, ৫ আগস্টের পর বেরিয়ে ফের বোমার কারবার
দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ জড়িতদের মধ্যে চারজনই জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে করা মামলায় কারাগারে ছিলেন এবং ৫ আগস্টের পর মুক্তি পান।

নাইজেরিয়ার মসজিদে বিস্ফোরণ, নিহত পাঁচ
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এশার নামাজের সময় এই হামলায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দীর্ঘ দিন ধরে জঙ্গি সহিংসতায় ক্ষতবিক্ষত অঞ্চলটিতে এ হামলার পর নতুন করে উদ্বেগ বেড়েছে।

পাকিস্তানের জঙ্গি বাহিনীতে বাংলাদেশিরা, বাড়ছে উদ্বেগ
এসব ঘটনা ক্রমেই সংকট বাড়িয়ে তুলছে। কেবল বাংলাদেশ নয়, এই উপমহাদেশের নিরাপত্তা প্রশাসনও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এর অন্যতম কারণ, এসব যোদ্ধা কয়েকটি দেশে ছড়িয়ে আছেন। এমনকি তারা এরই মধ্যে প্রশিক্ষণও শেষ করেছেন। কয়েকজন বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্য দেশে যান, যা দেশটির জন্য উদ্বেগের।

নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পের
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে আমেরিকার সাহায্য বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি দেশটিতে নির্মম হামলা চালানো হতে পারে।

নারী সেজে তোরা বোরা থেকে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন
সাবেক সিআইএ কর্মকর্তা জন কিরিয়াকু জানান, সেসময় সেন্ট্রাল কমান্ডের দোভাষী হিসেবে কর্মরত এক ব্যক্তি আল-কায়েদার সহযোগী ছিলেন, যা তাদের অজানা ছিল।

যে ব্যক্তির কারণে প্রাণঘাতী সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান
২০১৮ সালে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল টিটিপি। পাকিস্তানের সেনারা তাদের পাকিস্তানের মাটি থেকে তাড়িয়ে আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছিল। সেই সঙ্গে এই গোষ্ঠীর প্রধান পদে থাকা তিনজনকে পরপর ড্রোন হামলায় হত্যা করেছিল আমেরিকা। এই পরিস্থিতিতেই টিটিপির দায়িত্ব নেন মেহসুদ

মালয়েশিয়ায় গ্রেপ্তার জঙ্গিরা সিরিয়া ও বাংলাদেশের আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল
মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া একটি বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) সেলগুলোকে অর্থ সহায়তা দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করছিল। আজ শুক্রবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেন।

কাশ্মীরে পর্যটকদের গুলি করার আগের ঘটনা জানাল প্রত্যক্ষদর্শীরা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা করার আগে পুরুষদের নারী ও শিশুদের কাছ থেকে আলাদা করেছিল সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এরপর পুরুষদের তাঁদের নাম জিজ্ঞাসা এবং খুব কাছ থেকে গুলি করা হয়। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মানুষেরা এ কথা জানিয়েছে।

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬ ছাড়িয়েছে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।



