Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমরা আইন অনুযায়ী কাজ করছি, করে যাব: র‍্যাব মহাপরিচালক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১২
আমরা আইন অনুযায়ী কাজ করছি, করে যাব: র‍্যাব মহাপরিচালক

নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তবে তিনি বলেন, “ঝুঁকি অবশ্যই আছে। তবে সেই ঝুঁকি তাদের জন্য, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, যারা জালভোট দিতে চায়, ব্যালট বাক্স ছিনতাই করতে চায় কিংবা সহিংসতা সৃষ্টি করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। আমরা আইন অনুযায়ী কাজ করছি এবং আইন অনুযায়ীই কাজ করে যাব।”

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ঝুঁকি আছে কিনা–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শহিদুর রহমান।

নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে র‍্যাব এই ব্রিফিংয়ের আয়োজন করে।

নির্বাচনে জঙ্গি হামলার কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই বলেও জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক শহিদুর রহমান। তিনি বলেন, জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বহিরাগতদের অবস্থানের বিষয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তিসংগত কারণ ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি ভোটকেন্দ্রের এলাকায় অবস্থান করতে পারবে না। যদি কোনো সন্দেহজনক উপস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি আমাদের নজরে আসে, তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শহিদুর রহমান বলেন, “আমরা এটিকে ঝুঁকিপূর্ণ না বলে বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে বিবেচনা করছি। সে কারণে গুরুত্বপূর্ণ ও সাধারণ উভয় ধরনের ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা যারা স্ট্রাইকিং বা মোবাইল টিম হিসেবে কাজ করছি—র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও পুলিশ–সবাই সমন্বিতভাবে মাঠে কাজ করছে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। সুতরাং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বলে আমরা কোনো বড় আশঙ্কা করছি না। এবার সর্বাধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতাও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।”

র‍্যাব এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে আসছে জানিয়ে শহিদুর রহমান বলেন, “নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগ থেকেই আমরা আমাদের প্রস্তুতি ও কার্যক্রম শুরু করেছি। আমাদের মূল ম্যান্ডেট অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং অপরাধ দমনে আমরা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছি।”

র‍্যাবের মহাপরিচালক বলেন, “গত দেড় থেকে দুই মাসে আমরা বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। গতকাল কুমিল্লা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আজও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাসম্ভব ভালো রাখা, যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

বিষয়: হামলানির্বাচনজঙ্গিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনর‍্যাব
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।