Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
সাবেক সিআইএ কর্মকর্তার দাবি

নারী সেজে তোরা বোরা থেকে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ৫১
নারী সেজে তোরা বোরা থেকে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন

নাইন ইলেভেনের জঙ্গি হামলার পর আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা ওসামা বিন লাদেন নারীর ছদ্মবেশে পালিয়েছিলেন বলে দাবি করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা জন কিরিয়াকো। তিনি ১৫ বছর সিআইএ-তে কাজ করেছেন এবং পাকিস্তানে সিআইএ কাউন্টারটেররিজম অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

Advertisement
Advertisement
Advertisement

কিরিয়াকো জানান, সেসময় সেন্ট্রাল কমান্ডের দোভাষী হিসেবে কর্মরত এক ব্যক্তি আল-কায়েদার সহযোগী ছিলেন, যা তাদের অজানা ছিল। তিনি বলেন, “৯/১১-এর পর আমেরিকা প্রতিক্রিয়াশীল ছিল। আমরা আফগানিস্তানে বোমা হামলা শুরুর আগে এক মাসেরও বেশি সময় অপেক্ষা করেছিলাম। আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চেয়েছিলাম, যাতে আবেগ বিচারবুদ্ধিকে প্রভাবিত না করে। তাই পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় নিয়েছিলাম। অক্টোবর ২০০১-এ আমরা বুঝতে পারি যে ওসামা বিন লাদেনসহ আল-কায়েদাকে তোরা বোরায় ঘিরে ফেলেছি।”

কিরিয়াকো আরও বলেন, “আমরা জানতাম না যে সেন্ট্রাল কমান্ডের দোভাষী আল-কায়েদার সদস্য ছিলেন, যিনি আমেরিকান সামরিক বাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন। আমরা নিশ্চিত ছিলাম যে বিন লাদেনকে ঘিরে ফেলেছি। তাকে পাহাড় থেকে নামতে বলা হয়েছিল। দোভাষীর মাধ্যমে বিন লাদেন জানান, ‘ভোর পর্যন্ত সময় দিন, আমরা নারী ও শিশুদের সরিয়ে নেব, তারপর আত্মসমর্পণ করব।’

Advertisement
Advertisement
Advertisement

এই প্রস্তাবে আমেরিকান সেনাদের রাজি করান দোভাষী। কিন্তু বিন লাদেন নারীর ছদ্মবেশে রাতের আঁধারে একটি পিকআপ ট্রাকের পেছনে চেপে পাকিস্তানে পালিয়ে যান। ভোরে দেখা গেল, তোরা বোরায় আত্মসমর্পণ করার মতো কেউ নেই।

বিষয়: আন্তর্জাতিকআমেরিকাআফগানিস্তানজঙ্গিসেনাবাহিনী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।