Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

যে ব্যক্তির কারণে প্রাণঘাতী সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৬: ৩১
যে ব্যক্তির কারণে প্রাণঘাতী সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

ভয়ঙ্কর রূপ নিয়েছে এবারের পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ। গত কয়েক দশকে এত গুরুতর সংঘর্ষ আগে দেখা যায়নি। রক্তক্ষয়ী এ সংঘর্ষের মূলে রয়েছে এক ব্যক্তি। তার নাম নূর ওয়ালি মেহসুদ। আফগানিস্তানে মেহসুদ ও তার অনুসারীদের উপস্থিতিই ইসলামাবাদের অসন্তোষের মূল কারণ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

এতে বলা হয়, মেহসুদ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান। ইসলামাবাদের অভিযোগ, মেহসুদ ও তার অনুসারীরা আফগান মাটিতে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই পাকিস্তানে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে।

গত সপ্তাহে কাবুলে আকাশপথে হামলা চালিয়েছিল পাকিস্তান। হামলায় উড়ে গিয়েছিল একটি অস্ত্রশস্ত্রে সজ্জিত গাড়ি। ওই গাড়িতে মেহসুদ ছিল বলে খবর ছিল ইসলামাবাদের কাছে। তবে শেষ পর্যন্ত সে প্রাণে বেঁচে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। টিটিপি পরে তার একটি অডিও বার্তাও প্রকাশ করে।

Advertisement
Advertisement
Advertisement
আফগান-পাকিস্তান সীমান্ত। ছবি: এআই দিয়ে তৈরি
আফগান-পাকিস্তান সীমান্ত। ছবি: এআই দিয়ে তৈরি

২০১৮ সালে একেবারে কোনঠাসা হয়ে গিয়েছিল টিটিপি। পাকিস্তানের সেনারা তাদের পাকিস্তানের মাটি থেকে তাড়িয়ে আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছিল। সেই সঙ্গে এই গোষ্ঠীর প্রধান পদে থাকা তিনজনকে পরপর ড্রোন হামলায় হত্যা করেছিল আমেরিকা। এই পরিস্থিতিতেই টিটিপির দায়িত্ব নিয়েছিলেন মেহসুদ। বিশ্লেষকদের মতে, মেহসুদই প্রায় শূন্য থেকে ফের নতুন করে গড়ে তুলেছিলেন টিটিপিকে।

টিটিপি ভাঙার পর অনেক টুকরো টুকরো উগ্রপন্থী গোষ্ঠী তৈরি হয়েছিল। পরে মেহসুদ ওগুলোকে এক জায়গায় নিয়ে আসেন। একই সঙ্গে ইসলামাবাদবিরোধী প্রচারও শুরু করে তিনি।

২০২১-এ আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। পাকিস্তানের দাবি, তার পরে টিটিপির শক্তি আরও বেড়ে যায়। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আসে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে, বিশেষ করে উত্তর-পশ্চিমে নিয়মিত হামলা শুরু করে টিটিপি।

মেহসুদ নেতৃত্ব দেওয়ার আগে টিটিপি হামলা চালাত পাকিস্তানের মসজিদ বা বাজার অঞ্চলে। নেতৃত্ব নিয়ে মেহসুদ নির্দেশ দেয় পাকিস্তানের সেনা ও পুলিশ সদস্যদের টার্গেট করতে।

ভিডিও বার্তায় পাকিস্তানি সেনাদের ‘ইসলামবিরোধী’ আখ্যা দিতে শুরু করেন মেহসুদ। পাকিস্তানের রাজনীতিতে সেনা হস্তক্ষেপের নিন্দা করে তিনি ৭৮ বছর ধরে পাকিস্তানি জনতাকে ‘হাইজ্যাক’ করে রাখার অভিযোগ করেন।

এই অঞ্চলে জঙ্গিবাদ সম্পর্কিত স্বাধীন বিশেষজ্ঞ আব্দুল সাঈদের মতে, মেহসুদ উত্তর-পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তানে বসবাসকারী পশতুন জাতিগত গোষ্ঠীর পক্ষে কথা বলেন। আফগান তালেবানরা মূলত পশতুন। আর মেহসুদ পশতুনদের অধিকারের জন্য লড়াই করেন।

টিটিপি প্রধান মেহসুদ ধর্মের সঙ্গে জাতীয়তাবাদের মিশ্রণ ঘটিয়েছেন বলে অভিমত বিশ্লেষকদের। তিনটি বইও লিখেছেন তিনি। এর মধ্যে ৭০০ পৃষ্ঠার একটি বইয়ে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের সময় টিটিপির উত্থান এবং বিদ্রোহ সম্পর্কে লিখেছেন।

বিষয়: পাকিস্তানহামলাআফগানিস্তানজঙ্গিযুদ্ধজঙ্গিবাদ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।