Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

আর্জেন্টিনাকে আবার পুরোনো রোগে ধরেছে?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২১: ৩৫
আর্জেন্টিনাকে আবার পুরোনো রোগে ধরেছে?

চার বছর আগে কাতারে যে দলটা বিশ্বকাপ জিতেছে, তার সঙ্গে এবারের বিশ্বকাপের আর্জেন্টিনার পার্থক্য কী? পার্থক্যটা কি ইতিবাচক নাকি নেতিবাচক?

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ যখন মিশরের বিপক্ষে নামছে আর্জেন্টিনা, তার আগে এই প্রশ্নের উত্তরে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে হতাশাই বেশি দেখা যাওয়ার কথা। আর্জেন্টিনা এবারও একের পর এক ম্যাচ জিতে চলেছে ঠিকই, কিন্তু ঠিক দাপুটে আর্জেন্টিনার দেখা মিলছে না। একদিকে নেইমারের ব্রাজিল আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল যখন বিদায় নিয়েছে, আজ মিশরের বিপক্ষে আর্জেন্টিনারও তেমনই দশা হবে?

প্রশ্নটা আসছে, কারণ আগের রাউন্ডেই কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের শিকার হওয়ার মিনিট দশেকের দূরত্বে চলে গিয়েছিল আর্জেন্টিনা!

প্রশ্নটা আসছে, কারণ আর্জেন্টিনার আবার সেই পুরোনো রোগ দেখা দিয়েছে!

Advertisement
Advertisement
Advertisement

রোগটা কী? মেসিতে অতিনির্ভরতা।

এখন পর্যন্ত বিশ্বকাপে চার ম্যাচে আর্জেন্টিনা ১১ গোল করেছে, প্রতিটি ম্যাচেই অন্তত ২ গোল করেছে, তবু আর্জেন্টিনার মেসি-নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ – এই ১১ গোলের ৭টিই মেসির। এর বাইরে একটি গোল হয়েছে আত্মঘাতী, কেপ ভার্দের বিপক্ষে যে গোলটা শেষ পর্যন্ত আর্জেন্টিনার পক্ষে ব্যবধান গড়ে দিয়েছে। মেসির বাইরে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের সম্মিলিত গোল মাত্র তিনটি, কেউই একাধিক গোল করতে পারেননি।

শুধু মেসি গোল করছেন বলেই মেসির ওপর অতি-নির্ভরশীল হয়ে পড়ার কথা তো আসছে না! সেটা বলা ঠিকও হবে না। তবে আরও অনেক পরিসংখ্যান আছে, যা আর্জেন্টিনার মেসি-নির্ভরতার প্রমাণ দেবে।

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কেন এত বেশি?messi tsc

কী রকম সেগুলো? চলুন একে একে দেখে নেওয়া যাক –

১. আর্জেন্টিনা এ পর্যন্ত চার ম্যাচে মোট শট নিয়েছে ৫৬টি, এর মধ্যে ২৪টিই মেসির! অর্থাৎ, দলের প্রায় ৪৩% শটই মেসির! অন্য খেলোয়াড়দের মধ্যে এনসো ফের্নান্দেস ছাড়া কেউ ৫টির বেশি শট নিতে পারেননি।

২. শট নিলেই তো হবে না, সেটাকে গোলে পরিণত করতে চাইলে শটটাকে অন্তত পোস্টে রাখতে হবে। গোলে শট না হলে গোলের সম্ভাবনা যে শূন্য, সেটা বুঝতে বিশেষ ফুটবলবিশারদ হতে হয় না। তা পরিসংখ্যান বলছে, এখানেও আর্জেন্টিনা অনেকটাই মেসিনির্ভর। আর্জেন্টিনার ৫৬টি শটের ২৫টি ছিল পোস্টমুখী, এর মধ্যে ১৫টিই মেসির! অর্থাৎ, দলের শট অন টার্গেটের ৬০%-ই মেসির।

৩. ফুটবলে সুযোগের মধ্যেও যেগুলোতে গোলের সম্ভাবনা বেশি বলে মনে হয়, যে সুযোগের ক্ষেত্রে স্ট্রাইকার গোল না করাই বড় চমক হবে বলে ধরা হয়, সেগুলোকে ‘বিগ চান্স’ বলা হয়। আর্জেন্টিনা এ পর্যন্ত ৪ ম্যাচে বিগ চান্স তৈরিই করতে পেরেছে মাত্র ৭টি – এটাই আর্জেন্টিনার এখন পর্যন্ত ‘কাতারের আর্জেন্টিনা’ হয়ে উঠতে না পারার একটা বড় প্রমাণ হয়ে দেখা দেয়। এই ৭টি বিগ চান্সেরও ৪টিই মেসির!

এসব তো গেল শট আর গোলের হিসাব। ৩৯ বছর বয়সের মেসিকে এবার প্রতিপক্ষ বক্সের আশপাশেই বেশি রাখছেন স্কালোনি, মাঠের নিচের দিকে খুব বেশি নামতে হচ্ছে না। এ বয়সের মেসির মাঠে বারবার ওপর-নিচ করার গতি আর দম কোনোটাই চার বছর আগের মতো থাকার কথাও নয়। সেই হিসেবে গোল আর শটে মেসির অবদান আরও বেশি করে চোখে পড়ারই কথা। কিন্তু আরেকটি পরিসংখ্যান আর্জেন্টিনার ‘মেসি-নির্ভরতা’র প্রমাণ তুলে ধরে – প্রতিপক্ষ পেনাল্টি বক্সে ঢোকার পথে পাসের হার।

আর্জেন্টিনার ‘পেনাল্টি এরিয়া এন্ট্রি’ তৈরি করা যে পাসগুলো, তার প্রায় ৩৫ শতাংশই মেসির! বক্সের বাইরে থেকে মেসির থ্রু, মেসির লব রাস্তা খুলে দেয় আর্জেন্টিনার স্ট্রাইকার-উইঙ্গারদের জন্য। অর্থাৎ, আর্জেন্টিনার ‘ক্রিয়েটিভিটি’তেও মেসিকেই যুক্ত হতে হচ্ছে।

গোলে-শটে-সৃষ্টিশীলতায় মেসির এত বেশি যুক্ত হওয়া স্কালোনির আর্জেন্টিনাকে নিয়ে তাই প্রশ্ন তুলে দেয়, প্রতিপক্ষ যদি মেসিকে সফলভাবে আটকে দিতে পারে, সে ক্ষেত্রে আর্জেন্টিনার ‘প্ল্যান বি’-টা কী?

নেইমারের ব্রাজিল বা রোনালদোর পর্তুগালের মতো ভাগ্য বরণ করতে না চাইলে এই প্রশ্নটার উত্তর দ্রুতই খুঁজে বের করতে হবে স্কালোনিকে। কে জানে, হয়তো আজ মিশরের বিপক্ষেই উত্তরটার দরকার হবে আর্জেন্টিনার!

বিষয়: ফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনাপর্তুগাল
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    আমাদের দেশে মব আর নতুন কোনো বিষয় নয়। বরং দিনকে দিন কিছুটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে যেন। কখনও বাড়ে, কখনও একটু কমে- কিন্তু মব বিদায় হচ্ছে না কোনোভাবেই। উল্টো যেন মব রপ্তানির দেশে পরিণত হচ্ছে আমাদের এই বাংলাদেশ! ভাবে? চলুন, আলোচনার ভেতরে ঢোকা যাক। শুরুতেই বর্তমানে দেশের ভেতরে মব কি অবস্থায় আছ

  • সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে ইউনেসকো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। বিশ্বজুড়ে এর উদযাপন শুরু হয় ১৯৬৭ সালে; আর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে।

  • রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    ২৩ আগস্ট রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর পুরো পরিবারের শেষ হয়ে যাওয়ার খবরটা প্রথম শুনে বুঝিনি যে এই ঘটনা সামনে অনেক চমক তৈরি করে রেখেছে। হত্যা রহস্য উন্মোচনের জন্য গোলকধাঁধা অপেক্ষা করছে–কে জানত? রাতে ঘুমিয়ে সকালে উঠেই শুনি দুই আসামি ধরা পড়েছে, এমনকি হত্যার দায়ও স্বীকার করে নিয়েছেন

  • সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    গত রোববার জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এর মধ্যে বহুলালোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা আছে। এখানে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে কথা বলব। এই আইনের উদ্দেশ্য–বাবা–মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়া