ব্রাজিল

কূটনৈতিক বিরোধে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে ওয়াশিংটন। দুই দেশের সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ ৬০টি ব্যবসায়িক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।

‘আমি ব্রাজিল ছিলাম, এখন স্পেন করব’
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্ব এখন এক অভূতপূর্ব উন্মাদনায় ভাসছে। আর্জেন্টিনার সমর্থকদের দৃঢ় বিশ্বাস, যেকোনো স্নায়ুচাপ সামলে ট্রফি নিজেদের করে নেবে। অন্যদিকে, স্পেনের তরুণ ও গতিময় ফুটবলের ভক্তরা ক্ষুরধার মিডফিল্ড এবং টিকিটাকা কৌশলের পক্ষে বাজি ধরছেন।

ব্রাজিল-আর্জেন্টিনা: বাংলাদেশি সমর্থকেরা এতটা টক্সিক হয়ে উঠছে কেন?
আসলে কোনো সামাজিক আচরণগত পরিবর্তনই হুট করে তৈরি হয় না। এর পেছনে নানামাত্রিক রাজনৈতিক, অর্থনৈতিক কারণ থাকে। আমাদের এই দেশটা সংকট ছাড়া খুব বেশি সময় থাকেনি। বেশির ভাগ সময়ই বহুমাত্রিক সংকটে ভুগে চলেছে বাংলাদেশের মানুষ। কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষ সংকট তাড়া করছে মানুষকে। ফলে উৎসবের উপলক্ষ বেশ কম। আর যখনই
ভিএআর আছে, তবু কেন বিতর্ক থামছে না?
আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ নিয়ে বিতর্কের শেষ নেই। ব্রাজিল নরওয়ের বিপক্ষে হেরে যাওয়ায় দুটি পেনাল্টি নিয়ে আলোচনা হচ্ছে না। পর্তুগালের ক্ষেত্রেও ক্রোয়েশিয়ার গোল বাতিল নিয়ে আলোচনা চলেছে। কিন্তু ভিএআর থাকার পরও কেন এত বিতর্ক? বিশ্বকাপে ২০১৮ থেকেই ভিএআর চলছে, কিন্তু তাতে বিতর্ক যেন কমছেই না।

কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত
বাগবিতণ্ডা শুরু হলে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আর্জেন্টিনাকে আবার পুরোনো রোগে ধরেছে?
নেইমারের ব্রাজিল বা রোনালদোর পর্তুগালের মতো ভাগ্য বরণ করতে না চাইলে এই প্রশ্নটার উত্তর দ্রুতই খুঁজে বের করতে হবে স্কালোনিকে। কে জানে, হয়তো আজ মিশরের বিপক্ষেই উত্তরটার দরকার হবে আর্জেন্টিনার!

নেইমারের কান্নাভেজা বিদায়
নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই কান্নায় ভেঙে পড়েন নেইমার। এরপর মিক্সড জোনে তিনি বলেছেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন এটা শেষ। (ব্রাজিলের জার্সিতে) আমার শুরুটা এখানেই হয়েছিল, শেষটাও এখানেই হল।”

শেষ ষোলোতেই শেষ হলো ব্রাজিলের হেক্সা মিশন
হালান্ডের দুই গোলেই ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে গেছে নরওয়ে। এর আগে কখনো বিশ্বকাপের নকআউট পর্বে জয় না পাওয়া নরওয়ে সে ইতিহাস পাল্টেছে শেষ ৩২-এ, আজ ব্রাজিলকে হারিয়ে লিখেছে নতুন ইতিহাস।

নরওয়ে এমন কিছু দেখেনি এই বিশ্বকাপে, ব্রাজিল দেখেনি ৪০ বছরে
বিরতির আগে গোল না দেখা ব্রাজিল-নরওয়ে ম্যাচে আজ একেবারে আহামরিও হয়তো কিছু হয়নি, দুই বক্সে ঘটনার সংখ্যা একেবারে আঙুলে গোনার মতো। কিন্তু যে অল্প কিছু ঘটনা ঘটেছে, তাতেই ইতিহাসের বই উল্টেপাল্টে দেখতে হচ্ছে।

ব্রাজিলের নকআউট মানেই ‘ইউরোপীয়-জুজু’, সেটা কাটবে কি?
নরওয়েকে হারাতে না পারার যে কলঙ্ক, সেটা ঘুচিয়ে ফেলা হয়তো ব্রাজিলের জন্য বাড়তি প্রেরণা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আর্লিং হলান্ড ব্রাজিলের জন্য একটা বড় সমস্যা হতে পারে। তবে এটা ঠিক, ব্রাজিলের মতো দল হলান্ডকে কীভাবে আটকাতে হয়, সেই কৌশল খুব ভালোভাবেই জানে।

আবার ব্রাজিল! এ স্ক্রিপ্ট কে লেখে
ব্রাজিল, আবার সেই নরওয়ে! ২৮ বছরের কান্না শেষে ইতিহাস লিখতে নামছে হালান্ডরা

ব্রাজিলে এক শহর যেন বুয়েনেস এইরেস
আর্জেন্টিনার জয়ের আনন্দ রাঙিয়েছে ব্রাজিলকেও। ব্রাজিলের সাও পাওলোতে আর্জেন্টাইনরা মেতেছিলেন আনন্দে, সাও পাওলোরর আর্জেন্টাইন রেস্তোরাঁয় ভিড় করেছিলেন সবাইকে। ওই রেস্তোরাঁর আশপাশকে তারা বানিয়ে ফেলেছিলেন এক টুকরো বুয়েনেস এইরেস।

কঙ্গোর বিশ্বকাপ ইতিহাস অবাক করবে আপনাকে
১৯৭৪ বিশ্বকাপে কঙ্গো খেলেছিল। তখন দেশটির নাম ছিল জায়ার। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ স্বৈরশাসক মবুতুর হুমকি মাথায় নিয়ে খেলেছিল খেলোয়াড়েরা। কী হয়েছিল ৫২ বছর আগে?

জিদান যেদিন কাঁদিয়েছিলেন ব্রাজিলকে
১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলে ফ্রান্সকে প্রথমবার বিশ্বকাপ জিতিতে জিনেদিন জিদান চলে আসেন পাদপ্রদীপের চূড়ায়। তবে বিশ্বকাপের ইতিহাসে সেরা ব্যক্তিগত পারফরম্যান্স জিদান উপহার দেন ৮ বছর পর। প্রতিপক্ষ সেই ব্রাজিলই!

জাপানি ঔদ্ধত্য নাকি ব্রাজিলিয়ান ঐতিহ্য?
জাপানিরা আজ ভরসা করবে পরিশ্রমী ফুটবল, আর নিজেদের কৌশলে। আগের তুলনায় জাপান দলটা এখন অনেক বেশি সৃষ্টিশীল। নিজেদের ‘আন্ডারডগ’ ভাবাটাই জাপানের শক্তি।

জাপানের শক্তি ব্রাজিলের ‘ঘরের শত্রু বিভীষণ’ কে?
একজন ব্রাজিলিয়ান খুব বিপদে পড়বেন রাউন্ড অব ৩২–এর ব্রাজিল–জাপান ম্যাচের দিন। তিনি অবশ্যই ব্রাজিলকে সমর্থন করবেন, কিন্তু জাপানের প্রতিও তার একটা টান থেকে যাবে। জাপানের একটা ভালো মুভ, জাপানি ফুটবলারদের পারফরম্যান্স এমনকি জাপানের গোলও তাকে গর্বিত করবে।

‘জাপান ম্যাচই ব্রাজিলের জন্য ফাইনাল’
শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ জাপানকে দেখা হচ্ছে বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে। ২০১৯ সালের পর থেকে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে অপরাজিত থাকা এশিয়ার দলটি খেলছে উপভোগ্য ফুটবল। গত বছর আনচেলত্তির ব্রাজিলকে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল জাপান।

মেসির প্রসঙ্গ টেনে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ
৩-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুসের একটি গোল বাতিল হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ব্রাজিল। স্কটল্যান্ডের জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা। তবে ভিএআরের সহায়তায় রেফারি গোল বাতিল করেন। ভিনিসিয়ুসের বিপক্ষে বলের দখল নেওয়ার আগে ফাউল দেন রেফারি।

‘তারকা’ ভিনিসিয়ুসকে নিয়ে ‘হেক্সা’ জিততে চান নেইমার
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল এবার টুর্নামেন্ট শুরু করে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। এরপর টানা দুই ম্যাচ জিতে শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দারুণ ছন্দে থাকা ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি যোগ করেছে বিশেষ মাত্রা।



