Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা
১৩ ডিসেম্বর ১৯৭১

মুক্তিযুদ্ধ ঘিরে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে স্নায়ুযুদ্ধে চাঞ্চল্য

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১: ০১
মুক্তিযুদ্ধ ঘিরে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে স্নায়ুযুদ্ধে চাঞ্চল্য

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘিরে স্নায়ুযুদ্ধে লিপ্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে আবারো চাঞ্চল্য সৃষ্টি হয় বিশজুড়ে। দ্য নিউইয়র্ক টাইমস-এর সংবাদদাতা ভিয়েতনামের সায়গন থেকে ১৩ ডিসেম্বর জানান, সপ্তম নৌবহরের পারমাণবিক শক্তিচালিত যুদ্ধবিমানবাহী জাহাজ এন্টারপ্রাইজ আরও কয়েকটি জাহাজ, ডেস্ট্রয়ারসহ ১০ ডিসেম্বর সায়গন থেকে ভারত মহাসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

হংকং উপসাগরে এন্টারপ্রাইজের সঙ্গে কর্তব্যরত বিমানবাহী জাহাজ কন্সটেলেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বঙ্গোপসাগরে যাওয়ার চূড়ান্ত নির্দেশ না পাওয়া পর্যন্ত এন্টারপ্রাইজ এবং তার সহযোগী জাহাজগুলোকে সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালিতে গিয়ে অপেক্ষা করতে বলা হয়েছে। এন্টারপ্রাইজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধবিমানবাহী জাহাজ।

ভারত মহাসাগরের দিকে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর রওনা হওয়ার খবর জানাজানি হলে দিল্লি ও মুজিবনগরের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

দিল্লি জানায়, ঢাকায় আটকে পড়া কয়েক শ নাগরিককে উদ্ধার করার জন্য এই শক্তি প্রদর্শন অপ্রয়োজনীয়। সপ্তম নৌবহর যাত্রা করে থাকলে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্যই তা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার সংবাদদাতা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারত মহাসাগরে একটি রুশ নৌবহর সমবেত হয়েছে। প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং ১০টি আণবিক শক্তিচালিত সাবমেরিন এ নৌবহরের অন্তর্ভুক্ত বলে ধারণা করা যাচ্ছে।

ওদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দিনের শেষে ভারত-পাকিস্তানের সংঘর্ষ নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় রাতে। আরেকটি মার্কিন প্রস্তাবের সমাধি ঘটে। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রস্তাবটি আনা হয়। সোভিয়েত ইউনিয়নের তৃতীয় ভেটোয় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

বাংলাদেশ ঘিরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে1971 bangladesh

ভেটো প্রয়োগের আগে সোভিয়েত প্রতিনিধি ইয়াকভ মালিক বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। বিতর্ক শুরু হওয়ার পরপরই সোভিয়েত প্রতিনিধি ইয়াকভ মালিক বাংলাদেশ প্রতিনিধিকে আমন্ত্রণ জানাতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিংও একই অনুরোধ করেন। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনার প্রতিনিধি বলেন, এ ধরনের কাজে বিপজ্জনক নজির সৃষ্টি হবে এবং বিচ্ছিন্নতাকে উৎসাহ দেওয়া হবে। এরপর নিরাপত্তা পরিষদের সভাপতি ইয়াকভ মালিকের অনুরোধ নাকচ করে দেন।

দ্য নিউইয়র্ক টাইমস ওয়াশিংটন থেকে আরেক খবরে জানায়, পাকিস্তান সম্প্রতি ইরান, তুরস্ক, জর্ডান, সৌদি আরব ও লিবিয়ার কাছ থেকে অবিলম্বে অস্ত্রসস্ত্র চেয়েছে। প্রথম চারটি দেশে বিপুল মার্কিন অস্ত্র মজুত আছে। কংগ্রেসকে না জানিয়েই প্রেসিডেন্ট এই অস্ত্র হস্তান্তর অনুমোদন করতে পারেন। পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র অবশ্য এভাবে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেন।

যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ভারত-পাকিস্তান যুদ্ধের আগে নিষ্ক্রিয় থাকা এবং ভারতের সমস্যা উপলব্ধি না করায় জাতিসংঘের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, নিরপেক্ষ এবং অন্য দেশগুলো যুদ্ধ ঠেকানোর যথাসাধ্য চেষ্টা না করলে উপমহাদেশের ঘটনা গুরুতর পরিস্থিতি সৃষ্টি করবে।

ঢাকায় তিন দিক থেকে বেষ্টিত দখলদার পাকিস্তানি সেনারা এদিন যৌথ বাহিনীর কামানের আওতায় চলে আসে। ভারতের ছত্রীবাহিনী সুসংগঠিত। মুক্তিবাহিনী সক্রিয়। ভৈরব বাজার থেকে আগুয়ান যোদ্ধারা নরসিংদী পেরিয়ে ঢাকার উপকণ্ঠে। আরেক দল টাঙ্গাইলের মির্জাপুর হয়ে ঢাকার কাছে। এদিন জয়দেবপুর মুক্ত হয়। চাঁদপুরের দিক থেকে আসা যৌথ বাহিনী মেঘনা পেরিয়ে দাউদকান্দিতে। তারা শীতলক্ষ্যা নদী পেরোনোর চেষ্টা করছেন। যমুনা নদীর বাধাও অতিক্রান্ত। অবরুদ্ধ ঢাকা থেকে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জানান, ভারতীয় সেনারা ঢাকা থেকে মাত্র ১১-১২ মাইল দূরে।

মুজিবনগরের একটি সূত্র এদিন জানায়, বাংলাদেশে পশ্চিম পাকিস্তানি সেনাদের পরাজয় সুনিশ্চিত বুঝতে পেরে রিচার্ড নিক্সন সপ্তম নৌবহরকে আদেশ দিয়েছেন, তাদের একাংশ যেন এখনই বঙ্গোপসাগরে চলে যায়। ওয়াশিংটন মস্কোকে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধে হস্তক্ষেপ করতে চায় না। তবে এটাও চায় না যে পাকিস্তান ভেঙে পড়ুক।

এদিন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে শত্রুমুক্ত জেলাগুলোতে অবিলম্বে বেসামরিক প্রশাসন চালু করার ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, ভারত

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি: যুক্তরাজ্য,

একাত্তরের দিনপঞ্জি, সাজ্জাদ শরিফ, রাশেদুর রহমান

বিষয়: মুক্তিযুদ্ধযুক্তরাষ্ট্রভারতসোভিয়েত ইউনিয়ন
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    আমাদের দেশে মব আর নতুন কোনো বিষয় নয়। বরং দিনকে দিন কিছুটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে যেন। কখনও বাড়ে, কখনও একটু কমে- কিন্তু মব বিদায় হচ্ছে না কোনোভাবেই। উল্টো যেন মব রপ্তানির দেশে পরিণত হচ্ছে আমাদের এই বাংলাদেশ! ভাবে? চলুন, আলোচনার ভেতরে ঢোকা যাক। শুরুতেই বর্তমানে দেশের ভেতরে মব কি অবস্থায় আছ

  • সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে ইউনেসকো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। বিশ্বজুড়ে এর উদযাপন শুরু হয় ১৯৬৭ সালে; আর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে।

  • রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    ২৩ আগস্ট রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর পুরো পরিবারের শেষ হয়ে যাওয়ার খবরটা প্রথম শুনে বুঝিনি যে এই ঘটনা সামনে অনেক চমক তৈরি করে রেখেছে। হত্যা রহস্য উন্মোচনের জন্য গোলকধাঁধা অপেক্ষা করছে–কে জানত? রাতে ঘুমিয়ে সকালে উঠেই শুনি দুই আসামি ধরা পড়েছে, এমনকি হত্যার দায়ও স্বীকার করে নিয়েছেন

  • সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    গত রোববার জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এর মধ্যে বহুলালোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা আছে। এখানে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে কথা বলব। এই আইনের উদ্দেশ্য–বাবা–মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়া