Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের উদ্যোগে মে দিবস পালন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৭: ১৬
মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের উদ্যোগে মে দিবস পালন

মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের উদ্যোগে সিঙ্গাপুরে পালিত হয়েছে মহান মে দিবস। অনুষ্ঠানে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের (এমডব্লিউএস) পক্ষ থেকে মে দিবস পালনে কালচার শোর মাধ্যমে অভিবাসী কর্মীদের প্রতিভা তুলে ধরা হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আওয়ার মিলস ম্যাটার’। মূলত অভিবাসী কর্মীদের কঠোর পরিশ্রম, প্রতিভা ও মনোবলকে সম্মান জানাতে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল রোববার (৩১ মে) অনুষ্ঠানটি বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশটির ম্যাকপারসন রোডের গ্রান্টট্রাল মলের ‘দ্য প্রোডাকশন স্টুডিও–তে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা রিপন চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দর্শকদের কানায় কানায় উপস্থিতিতে অভিবাসী কালচার শো–এ গান পরিবেশন করেন সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি ফোক ব্যান্ডদলের সদস্যরা। নৃত্য পরিবেশন করে সিঙ্গাপুরে অবস্থিত মাইগ্রান্ট ড্যান্সার সিঙ্গাপুর, সিক্সিব্লাক্স, ডায়নামিক ক্রু, এসএমভির ড্যান্স গ্রুপ ফিলিপাইনের গ্রাম্য নৃত্য, পিসআইএস ড্যান্স গ্রুপ ইন্দোনেশিয়ান ফোক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া, একক নৃত্য পরিবেশন করেন নেপালি–ভারতীয় নৃত্যশিল্পী নিতিকা রাই, ভারতীয় নৃত্যশিল্পী সানজানা মুকিয়া, ইন্দোনেশিয়ার নৃত্যশিল্পী লিলিস ডারমায়াতি ও তামিল নৃত্যশিল্পী বালা।

Advertisement
Advertisement
Advertisement
Migrant Workers 3_11zon

সিঙ্গাপুরে প্রবাসী কবি বেলাল হাসানের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হায়দার আলী। অনুষ্ঠানে ‘এ ইমাজিনারি ডায়ালগ’ শিরোনামে পর্বে প্রবাসী শ্রমিকদের সামাজিক অন্তর্ভুক্তির ওপর আলাপচারিতায় অংশগ্রহণ করেন বাংলাদেশি প্রবাসীদের পরিচিত মুখ আল-আমিন ও কাইল আহমেদ।

অভিবাসী কর্মীদের জীবন সম্পর্কে রিপন চৌধুরী তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন একজন অভিবাসী কর্মী ও একজন সিঙ্গাপুরিয়ানের জীবনযাপনের পার্থক্য। ‘মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর’–এর পক্ষ হতে ‘ক্যাটারিং ফুড ক্যাম্পেইন’–এর চূড়ান্ত বিজয়ীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এবং প্রবাসী কর্মীদের খাবারের সমস্যা নিয়ে বিশদ আলোচনায় অংশ নেন কোকিলা আনামালাই ও আশীষ কাবরা।

Migrant Workers 2_11zon

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটিতে বিভিন্ন এনজিওর স্থানীয় শীর্ষ কর্মকর্তা, মাইগ্রান্ট এবং লোকাল কমিউনিটির সংগঠকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশিদের পাশাপাশি ভারত, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দর্শকদের কানায় কানায় উপস্থিতি ছিল। আনন্দঘন অনুষ্ঠানটি অভিবাসী কর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল সব শ্রেণি–পেশার মানুষের মিলনমেলা। সিঙ্গাপুরে লরি দুর্ঘটনায় মৃত্যুবরণ করা অভিবাসী কর্মীদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের প্রত্যেক স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম প্রশংসনীয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মালয়েশিয়ান সিঙ্গাপুরিয়ান রাওডা।

উল্লেখ্য, সিঙ্গাপুরে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর একমাত্র কমিউনিটি, যা অভিবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং অধিকার নিয়ে কাজ করে থাকে।

বিষয়: সিঙ্গাপুরপ্রবাসীমে দিবসসিঙ্গাপুরঅভিবাসী কর্মীঅভিবাসীপ্রবাসী বাংলাদেশি
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।