Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৯: ৪৬
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি ইকবাল হোসেন শামীম।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি সপরিবার পবিত্র ওমরাহ পালন শেষে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি প্রবাসীদের সার্বিক জীবনযাত্রা ও কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নিতে ঐতিহ্যবাহী আল বালাদ, কর্নিশ ও জেদ্দা পার্ক পরিদর্শন করেন। সেখানে উপস্থিত বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

Advertisement
Advertisement
Advertisement
Exchange of views, Jeddah 2

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের জন্য তিনি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রবাসীরা বিশ্বের যে দেশেই অবস্থান করুন না কেন, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে নিজেদের পাশাপাশি বাংলাদেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। তিনি সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে তা মেনে চলার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রবাসে এমন কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যার ফলে অন্য বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হন বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

Exchange of views, Jeddah 3

প্রবাসীদের অন্যতম প্রধান উদ্বেগ—দেশে থাকা পরিবার-পরিজনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "প্রবাসীরা যাতে বিদেশে নিশ্চিন্তে ও মনোযোগ দিয়ে কাজ করতে পারেন এবং দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারেন, সে জন্য দেশে থাকা তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।"

তিনি আরও বলেন, কোনো অপরাধী চক্র বা স্বার্থান্বেষী মহল যেন প্রবাসীদের পরিবারের সদস্যদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। প্রবাসীদের পরিবারের যেকোনো অভিযোগ বা আইনি সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির আশ্বাসও দেন তিনি।

Exchange of views, Jeddah 5

অপরাধ দমনে জিরো টলারেন্স

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি বলেন, মাদক চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং বাংলাদেশ পুলিশ এ বিষয়ে কঠোর অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, শিশু নির্যাতন, কিশোর গ্যাং, শিশু ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

Exchange of views, Jeddah 4

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সৌদি আরব বিজনেস ইনভেস্টরস ফোরামের সভাপতি আলহাজ আবদুর রহমান, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা শেখ জাকির হোসেন, লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল, সাংবাদিক মাসুদ সেলিম, সাংবাদিক জামাল উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন প্রমুখ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ।

বিষয়: রেমিট্যান্সযোদ্ধাসৌদি আরবপুলিশমতবিনিময়জেদ্দাবাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ২

    ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

  • ৩

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

  • ৪

    অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

  • ৫

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

সম্পর্কিত
  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

  • কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

    কুয়ালালামপুরে প্রবাসীদের নিয়ে হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

    লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু নামে এ টুর্নামেন্টটি ৫ জুলাই থেকে ১২ জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে।