Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

কুয়ালালামপুরে গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার ঈদ পুনর্মিলনী

প্রতিনিধি, কুয়ালালামপুর

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২: ২৪
কুয়ালালামপুরে গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার ঈদ পুনর্মিলনী

মালয়েশিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশের মালয়েশিয়া শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুরের কেপং আমান পুরী সুরাও গাউসুল আজমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারী।

গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হাসান।

Advertisement
Advertisement
Advertisement
1000028448

উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার জৈষ্ঠ্য সহ সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, তারেকুল আলম চৌধুরী, তাজ উদ্দীন, গোলাম মোস্তফা, টুকু সরদার, জামাল হোসেন, ইব্রাহিম টিপু, নাজিম উদ্দিন, মুরশেদ, মিজান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারী বলেন, ‘আজ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হলেও আমরা আনন্দ প্রকাশ করতে পারছি না, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়ের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, আমরা খুবই ব্যথিত। আমরা ইসরায়েলি বাহিনির হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

তিনি ফিলিস্তিনের মানুষের জন্য নিজ নিজ সামর্থ অনুযায়ী আর্থিক সাহায্য পাঠানোর জন্য সবার প্রতি আহবান জানান।

1000028451

সভায় বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত আদর্শে পরিচালিত একমাত্র তরিকত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রমকে মালয়েশিয়ার সর্বত্রে ছড়িয়ে দিয়ে দ্বীন ও মাজহাব মিল্লাতের খেদমতকে আরও বেগমান করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া, সুন্নীয়ত ও ত্বরীকতের দায়িত্ব পালনে, মাদ্রাসা, আনজুমান এবং মুর্শিদে বরহক্বের নির্দেশের প্রতি আস্থাশীল এবং মুর্শিদের বাতলানো পথে নিবেদিত হয়ে নবী প্রেমিক এবং খোদাপ্রাপ্তির পথ সুগম করার অনুশীলনে নিরলসভাবে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে মিলাদ কিয়ামের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

শেষে সংবর্ধিত প্রধান অতিথি ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মিডিয়া ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক অসুস্থতার জন্য মালয়েশিয়ায় আসতে না পারায় মোবাইলে ভার্চ্যুয়ালি দুঃখ প্রকাশ করে দেশবাসী ও প্রবাসের সকল মুসলিম উম্মাহসহ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

বিষয়: কুয়ালালামপুরমালয়েশিয়াঈদ-পুনর্মিলনী
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।