Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

লন্ডনে পেশাজীবী সেমিনারে বক্তারা: বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে চান প্রবাসীরা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৯: ৫৪
লন্ডনে পেশাজীবী সেমিনারে বক্তারা: বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে চান প্রবাসীরা

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও, সভা-সমাবেশ ও বিক্ষোভ করেছেন দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে কিছু প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষে প্রবাসীরা ৫ আগস্টের আগে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

তাই প্রবাসীদের শুধু বিমানবন্দরে ভিআইপি মর্যাদা নয়, গণ–অভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠন ও সংস্কারে এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে অন্য নাগরিকদের মতো তাদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে।

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি পেশাজীবীদের উদ্যোগে ‘দেড় কোটি প্রবাসী বাংলাদেশি: জাতি গঠনে তারা কীভাবে ভূমিকা পালন করতে পারেন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বুধবার (১৬ অক্টোবর) লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটির মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

সেমিনারে বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে। যেকোনো উপায়ে এই সরকারকে সফল হতেই হবে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে ৫৩ বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে প্রবাসীদের বঞ্চিত করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তারা বলেন, পৃথিবীর অন্তত ১৫টি স্বাধীন দেশ আছে, যাদের মোট জনসংখ্যা দেড় কোটি হবে না। সুতরাং এত বিপুলসংখ্যক প্রবাসীদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত না করে রাষ্ট্রের টেকসই সংস্কার করা সম্ভব নয়।

সেমিনার থেকে অন্তর্বর্তী সরকারে প্রবাসীদের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদে অন্তত দুজন প্রবাসীকে রাখার দাবি জানানো হয়। তা ছাড়া দ্বৈত নাগরিকদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি, পাওয়ার অব অ্যার্টনির শর্ত সহজ করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান আলোচকেরা।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর নাসরুল্লাহ খান জুনায়েদ।

স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ওলিউল্লাহ নোমান।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক শিক্ষক কামরুল হাসান, সাবেক বিচারক মুজিবুর রহমান, সাপ্তাহিক সুরমার সম্পাদক সামছুল আলম লিটন, বুয়েটের সাবেক ভিপি তারেক আজিজ, শিক্ষাবিদ মুহাম্মদ শাহ আলম, আইনজীবী ইকবাল হোসেন, ব্রিটিশ হাসপাতালের সাবেক কনসালট্যান্ট সাইফউদ্দিন কিসলু, সময় সম্পাদক সাঈদ চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলাম, কৃষিবিদ আকবর হোসেন, আইনজীবী সাইফুর রহমান, আইনজীবী আফিন্দি লিটন, সাবেক সেনাকর্মকর্তা আমিন চৌধুরী, আইনজীবী নূরুল গাফফার, সলিসিটর মেহেদি হাসান, পিএইচডি গবেষক খালেদ ইয়াহইয়া, মুহাম্মদ ইমরান, আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসাইন, কমিউনিটি নেতা শফিক খান, ব্যবসায়ী এমদাদুল হক, যুবনেতা নাসির উদ্দিন, মানবাধিকারকর্মী শাহ মুহাম্মদ উজ্জ্বল, সমাজকর্মী আমিনুল ইসলাম প্রমুখ।

সঞ্চালনা করেন আইনজীবী নাজির আহমদ।

অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান সেমিনারের অন্যতম আয়োজক আলিমুল হক লিটন।

বিষয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরেমিট্যান্সলন্ডনযুক্তরাজ্য
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।