Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

মরিশাসে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০০: ৪১
মরিশাসে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মরিশাস প্রজাতন্ত্রের পোর্ট লুইসে ‘এসো দেশ বদলাই,  এসো পৃথিবী  বদলাই’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্‌যাপিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে পোর্ট লুইসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

Advertisement
Advertisement
Advertisement

রোববার ( ২৬ জানুয়ারি) মরিশাস প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও সুস্থতা মন্ত্রণালয় ও ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সার্বিক সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন ভবনে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম। তিনি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মরিশাসের স্বাস্থ্যসেবা বিভাগের  মহাপরিচালক ড. এ দিনাসিং উপস্থিত ছিলেন।

হাইকমিশনার জকি আহাদ প্রথমেই জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও বেঁচে থাকা সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন,  রক্তের কোনো বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার। তিনি আরও বলেন যে, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।

Advertisement
Advertisement
Advertisement

মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়। তিনি বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই মানবিক কর্মসূচির প্রশংসা করে বলেন, এ পর্যন্ত আর কোনো দূতাবাস/ হাইকমিশন এ ধরনের কোন অনুষ্ঠান আয়োজন করেনি।

কর্মসূচিতে উল্লেখসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় স্বতঃস্ফুর্তভাবে রক্তদান করেন। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মরিশাসস্থ বাংলাদেশ  হাইকমিশনে এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে ১২৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ এবং রক্তদান করেন। হাইকমিশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে একটি করে ‘প্রশংসা সনদ’ প্রদান করা হয়। অনুষ্ঠানটি মরিশাসের টেলিভিশন ও রেডিও (সরাসরি সম্প্রচার) সহ সকল গণমাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞপ্তি

বিষয়: হাইকমিশনাররক্তদান কর্মসূচিমরিশাসবাংলাদেশ হাইকমিশন
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।