Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

মেক্সট স্কলারশিপ: জাপানে বিনা খরচে পড়তে আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৪৭
মেক্সট স্কলারশিপ: জাপানে বিনা খরচে পড়তে আবেদন করুন আজই

বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছরই বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে জাপান। এর মধ্যে বেশ আলোচিত স্কলারশিপ হলো ‘মেক্সট স্কলারশিপ’। এই স্কলারশিপের আওতায় প্রতি বছর বিদেশিদের বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দেয় জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টাইটেক)।

Advertisement
Advertisement
Advertisement

এ স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি ছাড়াই দেশটির টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর ও পিএইচডির জন্য তিন বছর।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। লাগবে না ভর্তি ফিও। মওকুফ করা হবে টিউশন ফি। আসা-যাওয়ার জন্য থাকছে বিমানভাড়া। এ ছাড়া মাসিক উপবৃত্তি ব্যবস্থাও রয়েছে। মাস্টার্স ডিগ্রির জন্য মাসে ১ লাখ ৪৭ জাপানি ইয়েন (১ লাখ ২৪ হাজার ৯২৭ টাকা)। আর পিএইচডি ডিগ্রির জন্য থাকছে মাসে ১ লাখ ৪৮ হাজার জাপানি ইয়েন (১ লাখ ২৫ হাজার ৭৭২ টাকা)।

পড়তে পারবেন বিজ্ঞান স্কুলের অধীনে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, বিশ্ব ও গ্রহ বিজ্ঞান; স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স; স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির অধীনে আর্কিটেকচার ও বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক ও মানব বিজ্ঞানে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই সর্বশেষ ডিগ্রি নেওয়া প্রোগ্রামে ৩ দশমিক ৭ (মোট সিজিপিএ ৪.০০-এর মধ্যে) বা তার বেশি গ্রেড অর্জন করতে হবে। বয়স ৩৪ বছরের কম হতে হবে। জাপানের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ বা জাপানি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সমতুল্য একাডেমিক যোগ্যতা থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছর খুব অল্প সময় দেওয়া হয় আবেদনের জন্য। সাধারণত বছরের সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে শেষ হয় নভেম্বর নাগাদ। আবেদন করা যায় অনলাইনে। সেক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া তথ্য ভালো করে পড়ে নিন। সম্মিলিত মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রির ৩ বছর, মাস্টার্স ডিগ্রি ২ বছর আর পিএইচডি ডিগ্রির মেয়াদকাল ৩ বছর।

এ বছর আবেদন চাওয়া হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২৪ নভেম্বর।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: জাপানবৃত্তিস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।