Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপে মিলবে ৯৩ লাখ টাকা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৪৭
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপে মিলবে ৯৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কে না পড়তে চায়! আর তা যদি হয় বিনামূল্যে, তাহলে তো কথাই নেই। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশিদের ফেলোশিপ দিয়ে থাকে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাডক্লিফ ইনস্টিটিউট। নয় মাস মেয়াদি ফেলোশিপের আওতায় থাকছে নানা সুবিধা।

Advertisement
Advertisement
Advertisement

বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যারা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করছেন, তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় প্রতি বছর ৫০টি ফেলোশিপ দেওয়া হয়।

আগে জেনে নিন সুবিধাগুলো

আমেরিকার হার্ভার্ড র‍্যাডক্লিফ ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থী তাঁর ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। এর আওতায় জে-১ ভিসা প্রদান করা হবে। ফেলোদের উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৯৩ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া ৫ হাজার ডলারও দেওয়া হয়। ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেস পাবেন ফেলোশিপ পাওয়া ব্যক্তিরা।

Advertisement
Advertisement
Advertisement

ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা প্রদান করা হবে। স্বাস্থ্যবিমা এবং শিশুর ডে-কেয়ার সুবিধা থাকবে এই বৃত্তির আওতায়। বিজ্ঞান, প্রকৌশল, গণিত ও ক্রিয়েটিভ আর্টসের বিভিন্ন বিষয়ে ফেলোশিপ পাওয়া যাবে। এককভাবে কিংবা দুজন এক সঙ্গে ফেলোশিপ পেতে পারেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে।

বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।

ক্রিয়েটিভ আর্টসের আবেদনকারীদের মধ্যে ফিল্ম অ্যান্ড ভিডিও বিষয়ের প্রার্থীদের ন্যূনতম ১৫ মিনিটের ভিডিও, ভিজ্যুয়াল আর্টসের প্রার্থীদের ৩টি মুভিং ইমেজ, ফিকশন বা নন–ফিকশনের প্রার্থীদের সম্প্রতি প্রকাশিত বইয়ের, ছোটগল্প বা কোনো আর্টিকেলের প্রায় ৩০ পৃষ্ঠার স্ক্রিপ্ট, এক বা একাধিক প্রকাশিত বই, কবিতা, জার্নালিজমের প্রার্থীদের প্রকাশিত আর্টিকেলের ৩০ পৃষ্ঠা, নাটকের প্রার্থীদের ১০টি নাটক, মিউজিক কম্পোজিশনের প্রার্থীদের সাম্প্রতিক কম্পোজিশন করা কিছু সাবমিট করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত বছরের মাঝামাঝি সময় এই স্কলারশিপের আবেদন শুরু হয়। বিজ্ঞান, প্রকৌশল ও গণিত, ক্রিয়েটিভ আর্টস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা করে আবেদনের শেষ সময় উল্লেখ করা থাকে। আবেদন করা যায় অনলাইনে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: যুক্তরাষ্ট্রবৃত্তিস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।