Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বোস্টন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যেসব সুবিধা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১: ৪২
বোস্টন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যেসব সুবিধা

দেশের বাইরে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের জন্য অন্যতম সেরা জায়গা যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বিশ্বের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান এই যুক্তরাষ্ট্রে। এখানে শিক্ষা খাতে গবেষণা থেকে শুরু করে পরিবেশ, মান ও ফান্ডিং ভালো। এ জন্য শিক্ষার্থীদের প্রথম দিকের পছন্দ যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়।

Advertisement
Advertisement
Advertisement

ভিডিওতে দেখুন

Advertisement
Advertisement
Advertisement

বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এতে বিনা খরচে দেশটিতে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি প্রতি বছর স্কলারশিপ প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টি ট্রাস্টি স্কলারস প্রোগ্রামের আওতায় নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করে থাকে। বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করতে।

আগে জেনে নিন সুবিধাগুলো

সম্পূর্ণ টিউশন ফিসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করবে। আবাসন ব্যবস্থা থাকলেও স্বাস্থ্য বীমা, বই, এয়ারলাইন টিকিট এবং বিবিধ খরচ বহন করা হবে। দেওয়া হবে থাকা–খাওয়ার সব খরচ। এ ছাড়া শিক্ষার্থীরা গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন। থাকছে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ।

আবেদনে লাগবে যে যোগ্যতা

উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ লিখতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

ট্রাস্টি স্কলারশিপ প্রবন্ধ কী?

আবেদনের অংশ হিসেবে ৬০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ জমা দিতে হবে। নিচের দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে—

১. নোবেল বিজয়ী ও বিইউ প্রফেসর এলি উইজেল একবার বলেছিলেন, ‘শিক্ষার মধ্যে ঐশ্বরিক সৌন্দর্য রয়েছে; শেখার অর্থ হলো এই ধারণা গ্রহণ করা যে জীবন আমার জন্মের সময় শুরু হয়নি। অন্যরা আমার আগে এখানে এসেছে এবং আমি তাদের পদচিহ্নে হাঁটছি। আমি যেসব বই পড়েছি, সেগুলো পিতা-পুত্র, মাতা-কন্যা, শিক্ষক-শিক্ষার্থীর দ্বারা রচিত হয়েছিল। আমি তাদের সব অভিজ্ঞতা ও অনুসন্ধানের সমষ্টি।’ এমন কোনো বই, চলচ্চিত্র, পডকাস্ট বা অভিজ্ঞতা আছে, যা আপনাকে আপনার ব্যক্তিগত ইতিহাস/পরিচয়ের সঙ্গে আরও সংযুক্ত করে এবং আপনি সেটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো জিনিস শিখেছেন। সেই বিষয় নিয়ে লিখতে হবে।

২. এমন একটি সময় বর্ণনা করুন, যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্যময় বিষয়ের (কমফোর্ট জোন) বাইরে অবস্থান করেছিলেন বা এমন কোনো পরিস্থিতি, যেখানে আপনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। আপনি সেই মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং কীভাবে এটি আপনার ক্রিয়াকলাপকে এগিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেছে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীকে দেওয়া হয় এই স্কলারশিপ। আবেদনের পরও কয়েকটি ধাপ পার করতে হয়। আবেদন করা যায় অনলাইনে। সাধারণত বছরের শেষদিকে এই আবেদন আহ্বান করা হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: যুক্তরাষ্ট্রবৃত্তিস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।