Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বিনা খরচে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৩৯
বিনা খরচে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি স্ট্যানফোর্ড। প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথমদিকেই থাকে এটি। এ জন্য যুক্তরাষ্ট্রে যাদের উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা, তাদের স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার। যোগ্যতা থাকলেও অনেকে খরচের কথা চিন্তা করে এই স্বপ্নকে আর বাস্তবে রুপ দিতে পারেন না। বেসরকারি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কোনো স্কলারশিপ দেওয়া হয় না।

Advertisement
Advertisement
Advertisement

এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিভিন্ন তহবিল থেকে দেওয়া হয় স্কলারশিপ। তেমনই একটি স্কলারশিপ নাইট-হেনেসি।

আগে জেনে নিন সুবিধাগুলো

স্নাতকোত্তর পর্যায়ে প্রতিবছর ১০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে স্কলারশিপ দিয়ে থাকে নাইট-হেনেসি। পড়াশোনার সব খরচ আসে তহবিল থেকে। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে। আনুষঙ্গিক খরচ দেওয়া হবে, থাকার ব্যবস্থাও হবে।

Advertisement
Advertisement
Advertisement

একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, একাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেওয়া হবে। ইকোনোমি ক্লাসের ভ্রমণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। যে বিষয়ে আবেদন করতে চান তার ওপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি—এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। ২০১৮ সাল কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে। আর সিজিপিএ ৩.৭ এর বেশি হলে এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে। মার্কিন সেনাবাহিনীতে যাঁদের অবদান থাকবে, তাঁরা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন। টোয়েফল পরীক্ষায় স্কোর ৮৯ থেকে ১১০ হতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

নাইট-হেনেসি স্কলারস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক। আবেদনকারীদের স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে হবে। সাধারণত বছরের মাঝামাঝি আবেদন আহ্বান করা হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: যুক্তরাষ্ট্রস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।