Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় পাশে রয়েছে এমপাওয়ার ফাইন্যান্সিং

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২২: ৫৫
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় পাশে রয়েছে এমপাওয়ার ফাইন্যান্সিং

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সমস্যা সমাধানে পাশে রয়েছে এমপাওয়ার ফাইন্যান্সিং। এক্ষেত্রে বাংলাদেশিদের সাম্প্রতিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনাও করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এমপাওয়ার ফাইন্যান্সিং ও ইউএস কমার্শিয়াল সার্ভিস ঢাকার গুলশানে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement
Advertisement
Advertisement

ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। আর্থিক চ্যালেঞ্জ অতিক্রম করতে আর্ন্তজাতিক শিক্ষাঋণ প্রধানকারী প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কীভাবে সহায়তা করে চলেছে, মূলত সে বিষয়েই অনুষ্ঠানে আলোচনা করা হয়।

এমপাওয়ার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের হার অন্যান্য অঞ্চলের গড় পরিমাণের তুলনায় ৫০ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে চলেছে।

প্রতিষ্ঠানটি গ্যারান্টার বা জামানতের পরিবর্তে শিক্ষার্থীদের ভবিষ্যত উপার্জনের সম্ভাবনার দিকে গুরুত্ব দিয়ে শিক্ষাঋণ প্রদান করে থাকে। বিদেশে পড়াশোনা শুরু করতে আত্মবিশ্বাস বাড়াতে এমপাওয়ার ফাইনান্সিং শিক্ষার্থীদের শিক্ষাঋণ ছাড়াও বিনা মূল্যে তহবিল ডকুমেন্টেশন, ভিসা নির্দেশিকা ও চাকরি পেতেও সহায়তা করে।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে অর্থায়নের জটিলতা ও ভিসা আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে শিক্ষার্থীরা ইউএস কমার্শিয়াল সার্ভিস অ্যান্ড ‘এডুকেশনইউএসএ’ এবং এমপাওয়ার ফাইনান্সিংয়ের বিশেষজ্ঞ ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়।

ঢাকায় নিযুক্ত ইউএস কমার্শিয়াল সার্ভিসের সিনিয়র কমার্শিয়াল অফিসার জন ফে এ সময় বলেন, ‘এমপাওয়ার ফাইনান্সিং বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করছে। এই উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।’

বিষয়: যুক্তরাষ্ট্রএমপাওয়ার ফাইন্যান্সিংবাংলাদেশঢাকা
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।