Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা: নিজেকে যোগ্য করে তুলবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০: ৩৫
বিদেশে উচ্চশিক্ষা: নিজেকে যোগ্য করে তুলবেন যেভাবে

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এর বিপরীতে অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে। এ জন্য বিদেশে উচ্চশিক্ষায় এখন প্রতিযোগিতা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব বিষয় সম্পর্কে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা থাকা দরকার। কোথায় পড়াশোনা করবেন, তা ঠিক করার আগে তিনটি বিষয় মাথায় রাখুন–

১. কীভাবে পড়াশোনা করেছেন এবং বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে কী করতে চান?

২. পছন্দের বিষয়।

Advertisement
Advertisement
Advertisement

৩. ব্যক্তিগত লক্ষ্য, কোর্স খরচ এবং ভর্তির যোগ্যতা।

এবার জেনে নিন নিজেকে যোগ্য করে তুলতে প্রয়োজনীয় কিছু বিষয় সম্পর্কে।

ভাষা দক্ষতা

যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে আইইএলটিএস, টোফেল, স্যাট অথবা জিআরই। এ জন্য নিজেকে ইংরেজিতে আরও পারদর্শী করে তুলুন। ইংরেজিতে কথা বলা, বক্তব্য শোনা, বিভিন্ন নিবন্ধ পড়া ও লেখায় নিজেকে যুক্ত করুন। এগুলো প্রাত্যহিক কাজের অংশ বানিয়ে ফেলুন।

জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ের মতো ইউরোপীয় দেশে ভাষার দক্ষতা দরকার হতে পারে। বিশেষ করে জার্মানির মতো দেশে পড়ার সুযোগ নিতে হলে জার্মান ভাষা জানতে হবে। এ জন্য যে দেশে যেতে চান সেই দেশের ভাষা রপ্ত করতে পারলে আপনি নিজেকে আরও যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারবেন।

বর্তমান পড়াশোনাটা ঠিক রাখুন

একাডেমিক রেজাল্টের দিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এক্সট্রা কারিকুলামের দিকেও দৃষ্টি দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরের দেশের শিক্ষার্থীর বিদেশ ভ্রমণকে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়। যত পারবেন ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বিভিন্ন প্রতিষ্ঠানের ভলান্টিয়ার হোন। সহশিক্ষা কার্যক্রম বেশ কাজে দেয়। যে কাজটা ভালো পারেন সেই কাজের কিছু অভিজ্ঞতা অর্জন করলে ভালো। মানুষের সঙ্গে যোগাযোগ দক্ষতা বাড়ান।

ভালো স্কলারশিপ পেতে হলে সিজিপিএ ৩.৫০ রাখার চেষ্টা করুন। আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি নিতে যান সেক্ষেত্রে রিসার্চ পেপার পাবলিশ থাকলে ভালো।

গবেষণায় যুক্ত থাকুন

গবেষণা প্রবন্ধ বা আর্টিকেল দক্ষতা এবং একাডেমিক ক্ষেত্রের জ্ঞান প্রদর্শনের অন্যতম মাধ্যম। স্কলারশিপে আবেদনকারীর পূর্ববর্তী গবেষণামূলক কাজের পর্যালোচনা করে স্কলারশিপ প্রদানকারী সংস্থা বা বিশ্ববিদ্যালয় প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করে। আন্তর্জাতিক সম্মেলন বা জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ শিক্ষার্থীর প্রোফাইলে একটি শক্তিশালী সংযোজন। গবেষণা প্রবন্ধের মাধ্যমে শিক্ষার্থী প্রমাণ করতে পারে যে, সে একটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে কাজ করেছে এবং সেই বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

খোঁজ রাখুন নিয়মিত

বিদেশে পড়ার ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এসব বিষয়ে খোঁজখবর পাওয়ার জন্য বাংলাদেশে অবস্থিত সেসব দেশের দূতাবাসে খোঁজ নিতে হবে। তা ছাড়া কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যারা আগে সেসব বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং তারা কোন কোন পদ্ধতি অবলম্বন করেছেন তা অনুসরণ করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো রয়েছেই। এতে করে এগিয়ে থাকতে পারবেন বাকিদের চেয়ে।

বিষয়: গবেষণা
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।