Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

মক ভোটিং: না বুঝেই গণভোটে মতামত, দুই ভোটে লাগছে বেশি সময়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৭: ১৮
মক ভোটিং: না বুঝেই গণভোটে মতামত, দুই ভোটে লাগছে বেশি সময়

সংসদ নির্বাচনের আগে ভোটের মহড়ার রেওয়াজ রয়েছে। সাধারণত তফসিল ঘোষণার পর ‘মক ভোটিং’ নামে এটি আয়োজন করা হয়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) আজ শনিবারই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ এ কার্যক্রম সম্পন্ন করেছে।

Advertisement
Advertisement
Advertisement

একই দিনে সংসদ ও গণভোট আয়োজনে সরকারের নির্বাহী আদেশের প্রতিফলন ছিল মক ভোটিংয়ে। ভিন্ন দুটি রঙের ব্যালটের একটিতে সংসদ নির্বাচনের ভোট এবং আরেকটিতে গণভোটের মহড়া চালিয়েছে ইসি। ফলে এ কার্যক্রম ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে ইসির জন্য এক ‘অ্যাসিড টেস্ট’।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কাছে শেরে বাংলা নগর সরকারি স্কুলে মহড়া চলে আজ সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত। অব্যবস্থাপনা দিয়ে শুরু হওয়া মহড়ায় বিভিন্ন অসঙ্গতি উঠে এসেছে। ডামি ভোটার, ডামি প্রার্থীর পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা যা প্রত্যক্ষ করেছেন।

মক ভোটিং কার্যক্রম পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “বিপুল সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। অনেকে কখনো ভোট প্রক্রিয়া দেখেননি। মক ভোটিং নতুন ভোটারদের জন্য বাস্তব অনুশীলনও বটে।”

Advertisement
Advertisement
Advertisement
নির্বাচনে কেন্দ্র বাড়ানোর চিন্তা ইসিরcec (1)

গোলাপি ব্যালটে গণভোট

একই দিনে দুটি ভোট আয়োজনের ক্ষেত্রে গণভোটের ব্যালট ছিল গোলাপি রঙের। যেখানে ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ চারটি প্রস্তাব রাখা হয়েছে। এসব প্রশ্নের বিপরীতে ভোটারদের কাছে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট চাওয়া হয়েছে। ‘হ্যাঁ’ অথবা ‘না’ লেখার ঘরের পাশেই ছিল যথাক্রম ‘√’ এবং ‘×’ চিহ্ন।

একাধিক ভোটার জানিয়েছেন, গণভোটের ব্যালটে তারা মতামত দিয়েছেন না বুঝেই। গণভোট সম্পর্কে ভোটারদের আরও বিস্তারিত জানাতে ইসিকে প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন ভোটাররা। উম্মে ছালমা নামের একজন নারী ভোটার বলেন, “গোলাপি কাগজের কিছু বুঝি নাই। একটাত খালি সিল মাইরা দিছি।”

অব্যবস্থাপনা দিয়ে শুরু হওয়া মহড়ায় বিভিন্ন অসঙ্গতি উঠে এসেছে। ছবি: চরচা
অব্যবস্থাপনা দিয়ে শুরু হওয়া মহড়ায় বিভিন্ন অসঙ্গতি উঠে এসেছে। ছবি: চরচা

বিষয়টি সিইসির দৃষ্টিতে এলে তিনি বলেন, “এটা স্বাভাবিক। এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। মাত্র গত মঙ্গলবার অধ্যাদেশ হয়েছে, এরপরই আমরা প্রক্রিয়া শুরু করেছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ আমরা সবাই মিলে ব্যাপক প্রচারণা চালাব।”

এদিকে সংসদ নির্বাচনের সাদা ব্যালট ছিল বরাবরের মতোই। ছয় প্রার্থীর নামের পাশে জবা ফুল, জিরাফ, পানির বোতল, ক্রিকেট ব্যাট, লাটিম এবং চামচ প্রতীকে সাজানো হয় ব্যালট।

একজন প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, চারটি বুথে ভোট নেওয়া হয়। গোপন কক্ষে ভোট দেওয়ার আগে ভোটার তালিকা যাচাই, ব্যালট পেপার সরবরাহ, সিল, কালি দেওয়া সব মিলিয়ে প্রতি ভোটারের এক মিনিটের মতো সময় লাগছে।

অব্যবস্থাপনা ঠেকাতে কেন্দ্র বৃদ্ধির পরিকল্পনা

মহড়ার শুরুতেই উৎসুক ভোটার ও দুই ভোটের কার্যক্রম সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারা। ভোট ও গণভোট একইসঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে বলে জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সকাল ৯টায় মহড়াস্থলে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিজেই পরিস্থিতি স্বাভাবিকের উদ্যোগ নেন। ভোটার ছাড়া অন্যদের সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, “ভোটের লাইনে দাঁড়ানো থেকে ভোট দেওয়া পর্যন্ত কত সময় লাগে তা দেখতে হবে। কারণ এ সময়টার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে অনেক কিছু।”

সিইসি নাসির উদ্দিন মহড়াস্থল পরিদর্শনে আসার পর তার দৃষ্টি আকর্ষণ করা হয়। মক ভোটিংয়ে অনেক ভোটার দেড় ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এটি সময় সংকটের ইঙ্গিত দেয় কি না-এমন প্রশ্নে সিইসি বলেন, “এটাই তো অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন, গণভোটের ব্যালটের কারণে প্রয়োজনীয় অতিরিক্ত সময় কত-সব হিসাব আজকের অভিজ্ঞতা থেকেই বের হবে।’’

বিষয়: বাংলাদেশইসি সচিবসিইসিভোটনির্বাচনগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনইসি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে