ইসি সচিব

দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি কেন্দ্রের ভোটের হার পায়নি ইসি
বিকেল চারটায় ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে সচিব বলেন, “সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে ছয় হাজার ৬২০ কেন্দ্রের ভোট পড়ার হার তখনও কমিশনের হাতে পৌঁছায়নি।”

২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না: ইসি
এর আগে, তফসিল ঘোষণার পর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচন ও গণভোটের জন্য ইসির ১০টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছে ইসি
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে।

নির্বাচন সময়মতো হবে, বাধা তৈরির চেষ্টা চলছে: ইসি সানাউল্লাহ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরণের প্রশ্ন উঠার পরও ত্রয়োদশ সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

কমিশন সিদ্ধান্ত দিলে প্রার্থী হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর এর মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, নিবন্ধন সাপেক্ষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মক ভোটিং: না বুঝেই গণভোটে মতামত, দুই ভোটে লাগছে বেশি সময়
মহড়ার শুরুতেই উৎসুক ভোটার ও দুই ভোটের কার্যক্রম সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারা। ভোট ও গণভোট একইসঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে বলে জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর নিবন্ধন
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ জন, জাপানে ৬ হাজার ১৫৮ জন, কানাডায় ৫ হাজার ৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৭৫৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ১৮৩ জন ও চীনে ১ হাজার ৬৫১ জন ভোটার রয়েছেন।

ইসির মক ভোটিং ২৯ নভেম্বর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিংয়ের (পরীক্ষামূলক ভোট) আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে প্রচারে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের
ইসি সচিব বলেন, “আইসিপিভির আওতায় দেশের ভেতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে। এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। রেফারেন্ডামের (গণভোট) কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে—এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে উনারা বলেছেন যে,

গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
ইসি সচিব বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া: ইসি সচিব
ইসি সচিব জানান, এটি একটি নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল। ভবিষ্যতে সহযোগিতা চাওয়া হবে কিনা বা কীভাবে সহযোগিতা নেওয়া হবে, তা পরের বিষয়।



