Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া: ইসি সচিব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০: ২৪
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া: ইসি সচিব

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আজ বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টার এই সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আগ্রহের কথাটি জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি এমপি নির্বাচন কমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এবং নির্বাচন কমিশন সচিব মো. আখতার আহমেদ।

সাক্ষাৎ শেষে ইসি সচিব মো. আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে জানতে চেয়েছেন। একই সঙ্গে, নির্বাচনের দিনের ঘটনা এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার (যেমন: ফেক ইনফরমেশন, এআই ইন্টারভেনশন) নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে।

ইসি সচিব আরও জানান, অস্ট্রেলিয়া বর্তমানে ইউএনডিপি’র মাধ্যমে ব্যালট সংক্রান্ত একটি প্রকল্পে সহযোগিতা করছে। প্রতিনিধি দলটি বলেছে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় যদি কোনো ধরনের অতিরিক্ত সহযোগিতা বা সাহায্যের প্রয়োজন হয়, তবে তারা তা করতে আগ্রহী। ভবিষ্যতে সহযোগিতা চাওয়া হবে কিনা বা কীভাবে সহযোগিতা নেওয়া হবে, তা পরের বিষয়।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী অ্যালির সফরসঙ্গী হিসেবে ছিলেন তার অফিসের জ্যেষ্ঠ উপদেষ্টা এন্থনি লিউ, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, উপমিশন প্রধান ক্লিনটন প্লোবকে এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিষয়: ভোটারইসি সচিবভোটনির্বাচনঅস্ট্রেলিয়াভোটাধিকারমন্ত্রীইসি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।