Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ফজলে রাব্বি
তাসীন মল্লিক

ফজলে রাব্বি ও তাসীন মল্লিক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২১: ০৭
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

‘আইয়েরে গণভোট, আদ্দে নির্বাচন

Advertisement
Advertisement
Advertisement

পরিবর্তনের লাই ‘হ্যা’ দইন।।’

(এসেছে গণভোট, এসেছে নির্বাচন। পরিবর্তনের জন্য ‘হ্যা’ ভোট দিন)

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৮টি বিভাগের জন্য আঞ্চলিক ভাষায় মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। হাটে মাঠে ঘাটে তা প্রচার করা হচ্ছে। ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চমৎকার অডিও-ভিজ্যুয়াল। সুর-তালও হয়তো মন ছুঁয়ে যাবে সাধারণ মানুষের। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে মিউজিক ভিডিওগুলো।

Advertisement
Advertisement
Advertisement

এসব গানে গণআন্দোলনের পর গণতন্ত্রের যে সুযোগ এসেছে, তা লুফে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তাগিদ দেওয়া হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের অংশীদার হওয়ার।

এ পর্যন্ত ঠিকই আছে। এটাই জনআকাঙ্ক্ষা। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে মানুষ তার রায় দেবে। সে অনুযায়ী দেশ চলবে। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্টভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালায়। সাধারণ নির্বাচনের মতো গণভোটের ক্ষেত্রেও নিরপেক্ষতাই প্রত্যাশা করছেন রাজনীতিক ও আইনজ্ঞরা। ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এর পক্ষে প্রচার চালালে তা নৈতিকতা ও আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য বলে মনে করেন তারা। বিশেষজ্ঞদের মতে, একটি নিরপেক্ষ নির্বাচন বা গণভোটের ক্ষেত্রে সরকারের অবস্থান হওয়া উচিত সম্পূর্ণ নিরপেক্ষ। নির্দিষ্ট কোনো পক্ষের হয়ে প্রচার চালানো আইনেরও লঙ্ঘন বলে মনে করছেন বিশিষ্টজনরা।

ভোটের পর ঐকমত্যের সরকার চায় জামায়াতjamat amir shafikur

এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক চরচাকে বলেন, “প্রত্যাশা হলো একটা নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার সব ব্যাপারে নিরপেক্ষ থাকবে। তার মানে দলের ব্যাপারেও নিরপেক্ষ থাকবে এবং ইস্যুর ব্যাপারেও নিরপেক্ষ থাকবে। তো সেই মাপকাঠিতে একটা ইস্যুর (গণভোটে হ্যাঁ) পক্ষে প্রচার চালানো সঠিক হচ্ছে না।”

ড. শাহদীন মালিক মনে করেন, কী নিয়ে গণভোট হচ্ছে, জনগণ যাতে তা সঠিকভাবে বুঝে তাদের সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য নানামূখী প্রচার সরকারের দিক থেকে হতে পারে। সে ক্যাম্পেইনে কারও আপত্তি থাকার সুযোগ কম। কোনো রাজনৈতিক দল বা সুশীল সমাজ কিংবা নাগরিক সমাজের প্রতিনিধি যদি কোনো পক্ষের হয়ে প্রচার চালায়, সেটাও গ্রহণযোগ্য। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই প্রচারে অংশগ্রহণ না করাই শ্রেয়। তাহলে আমরা যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলি, ওটা তো নষ্ট হয়ে যায়।”

অবশ্য এ নিয়ে নির্বাচন কমিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ নিয়ে আজ রোববার নির্বাচন কমিশনকে এ নিয়ে প্রশ্ন করলে, আগের বিভিন্ন গণভোটেও তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হয়েছিল বলে উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “কী নিয়ে গণভোট, তা মানুষকে জানাতে প্রচার কার্যক্রম চালাতে পারে সরকার।”

গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী প্রচারণার প্রস্তুতি নিয়েছে ইসিelection (1)

কিন্তু গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে পারে কি না, এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকার নির্দিষ্ট পক্ষের হয়ে প্রচার চালানোয় বিষ্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া চরচাকে বলেন, “সরকার কোনো নির্দিষ্ট পক্ষ নিতে পারে না। যদি তারা আগে থেকেই জনগণকে প্রভাবিত করে কোনো এক পক্ষে প্রচারণা চালায়, তবে সেই ভোটাভুটির বা গণভোটের আর কোনো প্রয়োজন থাকে না। এ ছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী প্রচলিত রীতিনীতি বা ‘কাস্টমস’ও আইনের অংশ হিসেবে গণ্য হয়, যা এ ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে।”

এই আইনজীবি বলেন, “যারা এই ধরনের অনৈতিক প্রচারণার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অথবা বিষয়টি আদালতের নজরে আনা উচিত। এমনকি সরকার কর্তৃক গঠিত কোনো সংস্থা বা সংবিধান সংস্কার কমিশনও আইনের বাইরে গিয়ে এই ধরনের একপক্ষীয় প্রচারণা চালাতে পারে না।”

প্রায় একই প্রতিক্রিয়া জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকন। এ বিষয়ে তিনি বলেন, “গণভোটের ক্ষেত্রে জনগণ চিন্তা করে ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এর পক্ষে রায় দেবেন। সরকারের পক্ষ থেকে বা কমিশন থেকে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার করলে বা প্রভাব বিস্তার করে বক্তব্য রাখলে সেটা আসলে নিরপেক্ষতা লঙ্ঘিত হবে।” তিনি বলেন, এমনটা করলে সরকার একটা পক্ষ হয়ে যাচ্ছে, আইনগতভাবে সেটা সঠিক হবে না।

তবে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনসিপি নেত্রী হুমায়রা নূর মনে করেন ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানোটা সরকারের সঠিক অবস্থান। তিনি বলেন, “যেহেতু সংস্কার কমিশনের নেতৃত্বে সব দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে, এবং সরকার জুলাই আন্দোলনের ফসল। কাজেই হ্যাঁ-এর পক্ষে প্রচার চালানো সরকারের দ্বায়িত্ব।”

যে, যেই পক্ষের হয়েই প্রচার চালাক ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভেবেচিন্তে মতামত দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে অবদান রাখবে বলেই প্রত্যাশা করছেন বিশিষ্টজনরা।

বিষয়: সংস্কৃতি মন্ত্রণালয়তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সোশ্যাল মিডিয়ানির্বাচনআইনজীবীসামাজিক যোগাযোগমাধ্যমনির্বাচন কমিশনভোটসুপ্রিম কোর্টঅন্তর্বর্তী সরকারইসি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে