Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শক্তি পেতে সকালে যা খেতে পারেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৩: ১৫
শক্তি পেতে সকালে যা খেতে পারেন

অনেকেই দিনের শুরুটা করেন এক কাপ চা বা কফি দিয়ে। ক্যাফেইন তাৎক্ষণিকভাবে শক্তি দিলেও, সকালে ক্যাফেইন ছাড়াও প্রাকৃতিকভাবে শক্তি পাওয়ার কিছু উপায় রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের এইচটি লাইফস্টাইলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ইন্টিগ্রেটিভ ওয়েলনেস কোচ ও ফাংশনাল নিউট্রিশনিস্ট নীরজা মেহতা জানান, ক্যাফেইন ছাড়াই শক্তি জোগাতে পারে কয়েকটি প্রাকৃতিক খাবার। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নীরজা মেহতার পরামর্শগুলো তুলে ধরা হয়েছে।

ওটস

এই বিশেষজ্ঞ জানান, ওটস ধীরে ধীরে শক্তি জোগানোর জন্য অন্যতম নির্ভরযোগ্য সকালের খাবার। এতে থাকা জটিল শর্করা ও ফাইবার ধীরে হজম হয়, ফলে দীর্ঘসময় পেট ভরা থাকে এবং দ্রুত ক্ষুধা লাগে না। ওটস তৈরি করাও সহজ। রাতে ভিজিয়ে রাখা যায়, স্মুদিসহ আরও বিভিন্ন রেসিপি করা যায় ওটস দিয়ে।

Advertisement
Advertisement
Advertisement

ডিম

নীরজা জানান, ডিম উচ্চমানের প্রোটিনের উৎস, যা দীর্ঘসময় পেট ভরা রাখতে সহায়তা করে। এতে কোলিন, বি-ভিটামিন ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। অতিরিক্ত চিনি যুক্ত খাবারের তুলনায় ডিম অনেক বেশি উপকারী। সবজি বা সালাদের সঙ্গে ডিম খাওয়া যেতে পারে।

প্রতীকী ছবি: ম্যাগনিফিক
প্রতীকী ছবি: ম্যাগনিফিক

পোহা

পোহা একটি হালকা ও সহজপাচ্য সকালের খাবার, যা সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। চিড়া দিয়ে তৈরি এই খাবারে সবজি, চিনাবাদাম, কারি পাতা ও হালকা মসলা যোগ করায় এটি পুষ্টিগুণে ভারসাম্যপূর্ণ হয়। দ্রুত ও সহজে তৈরি করা যায় বলে ব্যস্ত সকালে এটি একটি ভালো বিকল্প।

ভরা পেটে তরমুজ খেলে কী হয়?Watermelon (1)

কলা

কলা সহজলভ্য ও দ্রুত খাওয়ার উপযোগী একটি ফল, যা শরীরকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও ভিটামিন বি৬ সরবরাহ করে। ব্যস্ত সময়ে জটিল নাস্তা করার সুযোগ না থাকলে কলা ভালো বিকল্প হতে পারে। এটি পিনাট বাটার, বাদাম বা দইয়ের সঙ্গে খেলে আরও পুষ্টিকর হয়। পুষ্টিগুণে ভরপুর হওয়া সত্ত্বেও কলাকে অনেক সময় অবমূল্যায়ন করা হয় বলে মনে করেন নীরজা মেহতা।

বাদাম ও বীজ

আকারে ছোট হলেও বাদাম ও বিভিন্ন বীজে রয়েছে শক্তি ধরে রাখার মতো প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। ওটমিলে চিয়া সিড, স্মুদিতে ফ্ল্যাক্সসিড বা ফলের সঙ্গে কয়েকটি বাদাম যোগ করলে সকালের খাবার আরও পুষ্টিকর হয়। তবে এগুলো পুষ্টিকর হওয়ায় পরিমাণের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্প্রাউটস

নীরজা মেহতা জানান, স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য সকালের খাবারের জন্য একটি ভালো বিকল্প, কারণ এতে উদ্ভিজ প্রোটিন, ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি দীর্ঘসময় পেট ভরা রাখতে সাহায্য করে, হজমশক্তি উন্নত করে এবং শক্তি বাড়ায়। মুগ ডাল, ছোলা বা মিশ্র স্প্রাউটস সালাদ, ভাজি বা স্যান্ডউইচে খাওয়া যেতে পারে। নীরজা মেহতার মতে, খাদ্যতালিকায় স্প্রাউটস অন্তর্ভুক্ত করা অত্যন্ত উপকারী।

বিষয়: কফিখাবারখাবারদাবারজীবনধারাস্বাস্থ্যপরামর্শ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।