Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চুল সুন্দর রাখতে সকালে খেতে পারেন এই ৫ বীজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৫: ১৯
চুল সুন্দর রাখতে সকালে খেতে পারেন এই ৫ বীজ

চুলের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আমাদের দৈনন্দিন খাবারের ওপর। শুধু দামি শ্যাম্পু বা ট্রিটমেন্ট নয়, শরীরে ভেতর থেকে পুষ্টি দেওয়া চুল মজবুত ও ঘন রাখার সবচেয়ে কার্যকর উপায়। বিশেষ করে সকালের নাস্তায় কিছু নির্দিষ্ট বীজ যোগ করলে চুলের প্রয়োজনীয় প্রোটিন, ভালো ফ্যাট, ভিটামিন ও খনিজ সহজেই পাওয়া যায়। এই বীজগুলো পুষ্টিতে ভরপুর।

Advertisement
Advertisement
Advertisement

চুলের স্বাস্থ্য রক্ষায় সকালের ব্রেকফাস্টে যে ৫টি বীজ রাখা যেতে পারে, সেগুলো হলো:

ফ্ল্যাক্সসিড (তিসি বীজ)

তিসি বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম সেরা উদ্ভিজ্জ উৎস। ওমেগা-৩ চুলের ফোলিকলে পুষ্টি জোগায়, শুষ্কতা কমায় এবং মাথার ত্বকের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। এতে থাকা লিগনানস নামের অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া রোধে ভূমিকা রাখে। সকালে ওটস, দই, স্মুদি বা খিচুড়ির সঙ্গে এক চা-চামচ গুঁড়া তিসি বীজ মিশিয়ে খেতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

চিয়া সিড

চিয়া সিডে আছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। চুলের দৈর্ঘ্য বাড়াতে এবং গোড়া শক্তিশালী করতে চিয়া সিড খুব সহায়ক। এটি মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল হয় কম ভঙ্গুর। চিয়া সিড পুডিং, দই, মিল্কশেক বা পানিতে মিশিয়ে জেল বানিয়ে খাওয়া যায়।

কুমড়োর বীজে থাকা প্রোটিন চুল ঘন করে। ছবি: পেক্সেল ডট কম
কুমড়োর বীজে থাকা প্রোটিন চুল ঘন করে। ছবি: পেক্সেল ডট কম

কুমড়োর বীজ

কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক, আয়রন, ভিটামিন ই- যেগুলো চুলের বৃদ্ধিতে অপরিহার্য। জিঙ্ক চুলের গঠন শক্ত করে এবং মাথার ত্বকের তেল উৎপাদনকে নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি কুমড়োর বীজে থাকা প্রোটিন চুল ঘন করে। ওটস, সালাদ বা বাদাম মিক্সে মিশিয়ে খান। সকালের দইয়ের উপর ছিটিয়েও খেতে পারেন। খিচুড়ি বা মিক্স সবজির সঙ্গেও মিশিয়ে খাওয়া যায়।

সূর্যমুখীর বীজ

ভিটামিন বি৬, ভিটামিন ই, সেলেনিয়াম ও কপার- সূর্যমুখীর বীজে রয়েছে এসব পুষ্টি উপাদান। ভিটামিন ই রক্ত সঞ্চালন বাড়ায়, যা মাথার ত্বকের গভীরে পুষ্টি পৌঁছাতে সহায়তা করে। এছাড়া সেলেনিয়াম স্ক্যাল্পকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে ভূমিকা রাখে। টোস্ট, স্মুদি বোল, ওটস এক টেবিলচামচ যোগ করলেই যথেষ্ট।

সূর্যমুখীর বীজের সেলেনিয়াম স্ক্যাল্পকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে ভূমিকা রাখে। ছবি: ফ্রিপিক
সূর্যমুখীর বীজের সেলেনিয়াম স্ক্যাল্পকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে ভূমিকা রাখে। ছবি: ফ্রিপিক

তিল বীজ

তিলের বীজে রয়েছে কপার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। এটি চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে এবং পাকা চুল প্রতিরোধে সহায়ক। পাশাপাশি তিলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট চুলকে পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে। রুটি, পরোটা, ওটস বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। যেকোন তরকারিতে ভাজা তিল ছিটিয়েও খাওয়া যায়।

চুলের স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত এই বীজগুলোকে সকালের নাস্তায় যোগ করা খুবই সহজ এবং কার্যকর একটি উপায়। ছোট ছোট বীজ হলেও এগুলো চুলের ভেতরের পুষ্টি ঘাটতি পূরণ করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে। প্রতিদিন এক-দু’টি বীজ পালা করে খেলে কয়েক সপ্তাহের মধ্যেই ফল পাওয়া শুরু হয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়: পুষ্টিজীবনধারাচুলস্বাস্থ্যলাইফস্টাইলপুষ্টিগুণ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।