Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

নতুন কেনা পোশাক না ধুয়ে পরলে যা হতে পারে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৪
নতুন কেনা পোশাক না ধুয়ে পরলে যা হতে পারে

নতুন পোশাক গায়ে দেওয়ার আনন্দই আলাদা। কাপড়ের টানটান ভাব, উজ্জ্বল রঙ আর সতেজতার এক দারুণ অনুভূতি আছে। কিন্তু আমরা অনেকেই জানি না, নতুন পোশাকে প্রায়ই এমন সব রাসায়নিক, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক উপাদান থাকে যা ত্বকে জ্বালাপোড়া বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

আপনি যদি এমন কেউ হন যিনি নতুন পোশাক কেনামাত্রই পরে ফেলতে পছন্দ করেন, তবে মনে রাখবেন, এর ফলে র‍্যাশ, সংক্রমণ বা ত্বকের অস্বস্তির মতো সমস্যায় পড়ার ঝুঁকি থাকে। তাই নতুন পোশাক পরার আগে অন্তত একবার ধুয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। চলুন জেনে নেওয়া যাক কেন এটি জরুরি।

নতুন পোশাক = রোগজীবাণু ও ব্যাকটেরিয়ার আখড়া

‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, কিছু নতুন পোশাকে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস-এর মতো ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ত্বকের সংক্রমণসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন কাপড় দেখতে পরিষ্কার মনে হলেও এতে ক্ষতিকারক জীবাণু ও রাসায়নিকের উপস্থিতি থাকতে পারে। পোশাকগুলো বড় বড় কারখানায় তৈরি হয় এবং উজ্জ্বলতা ও স্থায়িত্ব বাড়াতে উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়।

  • রাসায়নিক: যেমন- কুঁচকানো রোধ করতে ‘ফরমালডিহাইড’ বা এমন কিছু রং ব্যবহার করা হয় যা ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে।
  • পরিবহন ও ট্রায়াল: শিপিংয়ের সময় বা দোকানে ট্রায়াল দেওয়ার সময় কাপড়গুলোতে নোরোভাইরাস বা অন্যান্য জীবাণু লেগে যেতে পারে। এইসব জীবাণু এড়িয়ে চলাই ভালো!

কেন নতুন পোশাক ধোয়া আবশ্যক?

নতুন কাপড় ধুয়ে ফেললে তাতে লেগে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া ও ক্ষতিকারক উপাদান দূর হয়। এছাড়া স্টোরেজ বা শিপিংয়ের কারণে তৈরি হওয়া ভ্যাপসা গন্ধ বা ময়লাও পরিষ্কার হয়ে যায়।

ধোয়ার ফলে কাপড় নরম হয় এবং কারখানার প্রলেপজনিত খসখসে ভাব দূর হয়, যা পোশাকটিকে পরার জন্য আরও আরামদায়ক করে তোলে। এছাড়া আরেকটি বড় সুবিধা হলো সংকোচন (Shrinkage) রোধ করা। অনেক সময় পোশাকের গায়ে লেখা মাপ ধোয়ার পর ছোট হয়ে যায়। আগে ধুয়ে নিলে আপনি নিশ্চিত হতে পারবেন যে পোশাকটি আপনার মাপে ঠিকঠাক হচ্ছে কিনা।

নতুন পোশাক ধোয়ার সঠিক নিয়ম

  • প্রথমে পোশাকের যত্নের নির্দেশিকা (Care Label) দেখে নিন যাতে সঠিক তাপমাত্রায় ধুয়ে দিতে পারেন।
  • কড়া কেমিক্যাল বা সুগন্ধিমুক্ত মৃদু ডিটারজেন্ট ব্যবহার করুন। ফ্যাব্রিক সফটনার বা ড্রায়ার শিট এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে।
  • উজ্জ্বল রঙের কাপড়গুলো আলাদাভাবে ধুয়ে নিন যাতে অন্য কাপড়ে রং লেগে না যায়।
  • মাঝারি বা কম তাপে শুকান। অতিরিক্ত তাপে কাপড় শুকাবেন না, এতে কাপড়ের ক্ষতি হতে পারে বা কাপড় ছোট হয়ে যেতে পারে।

ক্ষতিকারক রাসায়নিক থেকে দূরে থাকতে চাইলে প্রাকৃতিক তন্তু বা অর্গানিক পোশাক বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন, তুলা, লিনেন বা পশমি কাপড় হলেও কারখানায় অনেক সময় আর্দ্রতা থেকে বাঁচাতে কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই সচেতন হয়ে নতুন পোশাক পরার আগে তা ধুয়ে নেওয়া আপনার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: মেডিরাইট

বিষয়: পোশাকঅ্যালার্জিসংক্রমণরোগজীবনধারাজীবনস্বাস্থ্যলাইফস্টাইলব্যাকটেরিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।