Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

প্রতিদিন দুপুর পর্যন্ত ঘুমালে শরীরে যা ঘটে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১: ০০
প্রতিদিন দুপুর পর্যন্ত ঘুমালে শরীরে যা ঘটে

অনেককেই দেখা যায় কাজের চাপে আথবা অভ্যাসের কারণে রাত জেগে থাকেন। আর এই রাত জাগার কারণে ঘুম থেকে উঠতে দুপুর হয়ে যায়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই দুপুর অব্দি ঘুমানো ভালো নাকি খারাপ?

Advertisement
Advertisement
Advertisement

নিয়মিত দুপুর পর্যন্ত ঘুমানো শরীর ও মন দুটোর জন্যই ক্ষতিকর হতে পারে। এমন অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে শরীরের স্বাভাবিক ছন্দ বা জৈবিক ক্রিয়া নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন গ্লেনিগলস হাসপাতালের অভ্যন্তরীণ চিকিৎসা বিশেষজ্ঞ ডা. মঞ্জুষা আগরওয়াল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “ঘুম শরীরের জন্য প্রয়োজনীয়, কিন্তু ঘুমের সময়ের সঠিকতা না থাকলে তার প্রভাব পড়ে শরীরের নানা অংশে। কেউ যদি প্রতিদিন রাত জেগে সকালে দেরিতে ঘুমাতে যান এবং দুপুরে ঘুম থেকে ওঠে, তাহলে তার ঘুমের প্রাকৃতিক সময়চক্রে ব্যাঘাত ঘটে। এতে শরীরের হরমোন, বিপাকক্রিয়া ও মনোযোগ নষ্ট হয়।‘’

ডা. আগরওয়ালের মতে, এমন ঘুমের অভ্যাসে ’সোশ্যাল–জেটল্যাগ’ দেখা দিতে পারে। অর্থাৎ, দিনের স্বাভাবিক সময়সূচির সঙ্গে শরীরের ঘুমের সময় মেলে না। এতে সকালে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, ক্লান্তি বাড়ে এবং কাজের দক্ষতা কমে যায়।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও জানান, দীর্ঘদিন দুপুর পর্যন্ত ঘুমালে সকালে সূর্যের আলো কম পাওয়া যায়। এতে মনের ওপর প্রভাব পড়ে, অবসাদ ও ক্লান্তি দেখা দেয়। নিয়মিত এমন হলে মুড নষ্ট হয়, শক্তি কমে যায় এবং কাজের আগ্রহ হারিয়ে যায়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দেরি করে ঘুম থেকে ওঠা অনেক সময় খাওয়ার ও শারীরিক কার্যক্রমের পরিবর্তন ঘটায়। এতে ওজন বেড়ে যায়, রক্তে শর্করা বাড়ে এবং ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, অনিয়মিত ঘুম শরীরে প্রদাহ বাড়ায় এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি তৈরি করে।

এছাড়া, দিনের আলোতে না থাকলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। এতে হাড় দুর্বল হয়ে পড়ে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। পাশাপাশি সামাজিক জীবনে প্রভাব পড়ে-দৈনন্দিন কাজ, পড়াশোনা বা চাকরির সময়সূচির সঙ্গে মানিয়ে চলা কঠিন হয়ে পড়ে।

ডা. আগরওয়াল বলেন, ‘’যদি কেউ নিয়মিত দুপুর পর্যন্ত ঘুমান এবং তারপরও সারাদিন ক্লান্ত থাকে বা মনোযোগ দিতে না পারে, তবে এটি ‘হাইপারসমনিয়া’ নামের ঘুমজনিত সমস্যা হতে পারে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

তিনি পরামর্শ দেন, সুস্থ থাকার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস করতে হবে। সকালে অন্তত কিছুক্ষণ সূর্যের আলোতে থাকা উচিত। নিয়মিত ব্যায়াম, সুষম খাবার ও পর্যাপ্ত পানি খাওয়া ঘুমের মান উন্নত করে। রাতে দেরি করে মোবাইল বা টিভি দেখা কমাতে হবে, কারণ এগুলো ঘুমে ব্যাঘাত ঘটায়।

ডা. আগরওয়াল আরো বলেন, “ঘুম শরীরের পুনরুদ্ধারের সময়। এটি হরমোন ঠিক রাখে, মনকে শান্ত রাখে এবং শরীরকে সতেজ করে। তাই দেরি করে ঘুমানোর অভ্যাস পরিবর্তন করা দরকার।”

চিকিৎসকদের মতে, নিয়মিত ঘুমের সময় ঠিক রাখলে মানসিক প্রশান্তি ও শারীরিক শক্তি বাড়ে। ফলে মনোযোগ, কর্মক্ষমতা এবং জীবনযাত্রার মান উন্নত হয়।

অর্থাৎ, দুপুর পর্যন্ত ঘুমানো যতই আরামদায়ক মনে হোক না কেন, এটি শরীরের জন্য ক্ষতিকর। সময়মতো ঘুমানো ও সকালে ওঠার অভ্যাসই হতে পারে সুস্থ জীবনের প্রথম ধাপ।

বিষয়: অভ্যাসশরীরচর্চাচিকিৎসকস্বাস্থ্যহাসপাতাল
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।