Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

বাসায় যে ৫টি জিনিস রাখা উচিত নয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১৭
বাসায় যে ৫টি জিনিস রাখা উচিত নয়

বর্তমানে মানুষ যেকোনো কাজে শর্টকাট আর সহজলভ্য উপায় খোঁজে। তবে সবসময় কিন্তু এ পদ্ধতি কার্যকরী নাও হতে পারে। বিশেষত রান্নাঘরের কাজ সহজ করে দিতে পারে কিংবা প্রতিনিয়ত ব্যবহার করা হয় এমন কিছু উপাদান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন চেন্নাইভিত্তিক এক সার্জন।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের অ্যাপোলো হাসপাতাল ও মারিনাস ক্লিনিকের ল্যাপারোস্কোপিক কনসালট্যান্ট ও ব্যারিয়াট্রিক সার্জন প্রীতি মৃণালিনী ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, তিনি ব্যক্তিগতভাবে নিজের বাসা থেকে পাঁচটি জিনিস সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন।

দ্য হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে তার ওই পোস্টের বরাত দিয়ে জানায়, গত বছরের ৮ ডিসেম্বর ইন্সটাগ্রামে ডা. প্রীতি তার বাসায় কিছু জিনিসের প্রবেশ বন্ধ করেছেন বলে উল্লেখ করেন।

এই চিকিৎসক বলেন, তার সিদ্ধান্ত কোনো সাময়িক ট্রেন্ড নয়। চিকিৎসাক্ষেত্রে অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যপ্রভাবের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্বাস্থ্যসচেতন পরিবারে যেসব উপাদানের স্থান নেই বলে তিনি মনে করেন, সেগুলো হলো:

১. প্যাকেটজাত ও রেডি-টু-ইট খাবার

ডা. প্রীতি মৃণালিনীর মতে, বাসায় প্যাকেটজাত ও রেডি-টু-ইট খাবার রাখা উচিত নয়। এসব খাবারে অতিরিক্ত লবণ, সংরক্ষণকারী কেমিক্যাল, কৃত্রিম স্বাদ ও স্ট্যাবিলাইজার থাকে, যা নিয়মিত খেলে অন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে, ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং প্রদাহ বাড়ায়।

চিনি খাওয়া কমানো স্বাস্থ্যের দ্রুত উন্নয়নের সহজ উপায়। ছবি: ফ্রিপিক
চিনি খাওয়া কমানো স্বাস্থ্যের দ্রুত উন্নয়নের সহজ উপায়। ছবি: ফ্রিপিক

২. অতিরিক্ত চিনি

ওজন বাড়ানো ছাড়াও চিনি ইনসুলিনের মাত্রা বাড়িয়ে ফ্যাটি লিভার ও হরমোনজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন ডা. প্রীতি। তার মতে, চিনি খাওয়া কমানো স্বাস্থ্যের দ্রুত উন্নয়নের সহজ উপায়।

যেসব কারণে মানুষ বেশি খাবার খায়overeat

৩. নিম্নমানের বা সস্তা চকলেট

এসব চকলেটকে ডা. প্রীতি ‘কোকো–স্বাদের চিনির ব্লক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এতে ভেজিটেবল ফ্যাট, অ্যাডিটিভ (খাবার দীর্ঘক্ষণ ভালো রাখতে, স্বাদ বাড়াতে বা রঙ করতে ব্যবহৃত হয়) ও ইমালসিফায়ার বেশি থাকে। এগুলো হজমে সমস্যা, প্রদাহ এবং সংবেদনশীলদের ক্ষেত্রে ব্রণ বাড়াতে পারে।

৪. প্লাস্টিকের কাটিং বোর্ড

প্লাস্টিকের কাটিং বোর্ড রান্নাঘরের খুব পরিচিত একটি জিনিস। প্রতিবার কাটার সময় প্লাস্টিকের বোর্ড থেকে মাইক্রোপ্লাস্টিক খাদ্যে মিশে যেতে পারে বলে সতর্ক করেছেন ডা. প্রীতি। তার মতে, কাঠ বা বাঁশের বোর্ড ব্যবহার তুলনামূলক নিরাপদ।

৫. রিফাইন্ড ভেজিটেবল অয়েল

এসব তেল রাসায়নিক প্রক্রিয়ায় নিষ্কাশিত ও উচ্চ তাপে প্রক্রিয়াজাত হয় বলে জানান এই চিকিৎসক। এতে প্রদাহ সৃষ্টিকারী ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিড বেশি থাকতে পারে, যা অন্ত্রের স্বাস্থ্যের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়। কোল্ড-প্রেসড তেল ব্যবহারের পরামর্শ দেন তিনি।

ডা. প্রীতির দাবি, এই পাঁচটি উপাদান বাদ দিলে হজম, শক্তি, ত্বকের স্বাস্থ্য ও মেটাবলিক কার্যকারিতায় দৃশ্যমান উন্নতি দেখা যেতে পারে। তিনি ধাপে ধাপে বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে।

বিষয়: খাবারজীবনধারাস্বাস্থ্যখাবার তেলরান্নাবান্না
সর্বশেষ
  • ১

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ২

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ৩

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৪

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৫

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।