Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

কফি শরীরে কী প্রভাব ফেলে?

নতুন গবেষণা বলছে, কফির ক্যাফেইন শুধু আপনাকে সজাগ রাখে না, শরীরের ভেতরে আরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৫: ০৪
কফি শরীরে কী প্রভাব ফেলে?

সকালে এক কাপ কফি দিয়ে দিনের শুরু করা অনেকেরই দৈনন্দিন রুটিন। সকালবেলা সতেজ অনুভব করতে এই কফি প্রয়োজন ও আনন্দের এক মিশ্র অনুভূতি দেয়। তবে নতুন গবেষণা বলছে, কফির ক্যাফেইন শুধু আপনাকে সজাগ রাখে না, শরীরের ভেতরে আরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের সেলুলার এজিং অ্যান্ড সেনেসেন্স ল্যাবরেটরির এক গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন কোষের স্বাভাবিক কাজের ধারা বদলে দেয় এবং ক্ষতি হলে তারা কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তাও পরিবর্তন করে।

মাইক্রোবিয়াল সেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ক্যাফেইন শরীরের শক্তি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সক্রিয় করে, যা মানুষের আয়ু ও বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফিশন ইস্ট’ নামে এককোষী জীবের ওপর এই গবেষণাটি করা হয়েছে। এই জীবটির কোষীয় কাজে মানুষের সঙ্গে মিল থাকায় বার্ধক্য গবেষণায় এটি বেশি ব্যবহার করা হয়। এতে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, কোষ কীভাবে বয়স বাড়ায় এবং টিকে থাকে।

Advertisement
Advertisement
Advertisement

কোষের শক্তি-সংবেদক

গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন শরীরের শক্তি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। এএমপিকে নামের ‘এনার্জি সেন্সর’ কোষকে চাপের সময় সাড়া দিতে সাহায্য করে। ইস্টে এসএসপি১ (Ssp1) ও এসএসপি২ (Ssp2) নামের প্রোটিনগুলো এটি নিয়ন্ত্রণ করে। এএমপিকে সক্রিয় হলে কোষ বেশি শক্তি তৈরি করে এবং শক্তি সঞ্চয় করে।

পাকস্থলীতে ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো কী কী?pain

গবেষণায় আরও জানা গেছে, ক্যাফেইন কোষের বিভাজন না করেও বেশি সময় বেঁচে থাকতে সাহায্য করে। কারণ এটি শরীরের স্ট্রেস মোকাবিলার প্রক্রিয়াকে সক্রিয় করে, যা কোষ নিজেকে ঠিক রাখতে সহায়তা করে।

প্রতীকী ছবি: ম্যাগনিফিক
প্রতীকী ছবি: ম্যাগনিফিক

চাপ ও কোষীয় সুরক্ষায় প্রভাব

গবেষকেরা আরও দেখেছেন, ‘ফসফরাইলেশন’ নামে একটি রাসায়নিক প্রক্রিয়া ক্যাফেইনের প্রভাবে এসএসপি২-কে সক্রিয় করে। এসএসপি এবং এএমকে২–উভয়ই কোষকে দীর্ঘ সময় ডিএনএ-এর জন্য ক্ষতিকর চাপ সহ্য করতে সহায়তা করে।

তবে একই গবেষণায় আরও দেখা গেছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে, বিশেষ করে অন্যান্য চাপের সঙ্গে মিলে ক্যাফেইন ডিএনএ ক্ষতির প্রতি কোষের সংবেদনশীলতা বাড়াতে পারে। এতে বোঝা যায়, ক্যাফেইন, কোষ বিভাজন এবং ক্ষতির প্রতি কোষের প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্কটি বেশ জটিল।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, শরীরে ক্যাফেইনের প্রভাব যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক বেশি জটিল।

গবেষণার জ্যেষ্ঠ লেখক চারালাম্বোস রালিস বলেন, “ক্যাফেইন শুধু আপনাকে জাগিয়ে রাখে না, এটি কোষ কীভাবে শক্তি ব্যবহার করে এবং চাপের প্রতিক্রিয়া জানায়, সেই প্রক্রিয়াও বদলে দেয়।”

প্রধান গবেষক জন প্যাট্রিকের পরামর্শ, এই প্রক্রিয়াগুলোর ওপর ক্যাফেইনের প্রভাব কীভাবে কাজ করে, তা বোঝা গেলে খাদ্যাভ্যাস, জীবনধারা বা লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকার কৌশল তৈরি করা সম্ভব হতে পারে।

বিষয়: পরামর্শকফিখাবারখাবারদাবারজীবনধারাগবেষণাগবেষকলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।