Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬: ১৬
হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা

ব্যক্তিগত সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে অপরিচিত কারও সাথে চ্যাট করতে বা কোনো গ্রুপে যুক্ত হতে আর নিজের ফোন নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না। ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্ল্যাটফর্মটি নিয়ে আসছে ‘ইউজারনেম’ ফিচার।

Advertisement
Advertisement
Advertisement

নম্বর থাকবে আড়ালে

নতুন কোনো সহপাঠী, প্রতিবেশী কিংবা কোনো অনুষ্ঠানে পরিচিত হওয়া ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বর দেওয়াটা অনেকেই অস্বস্তিকর মনে করেন। কোন গ্রুপে যুক্ত হতে গেলেও নম্বরটি সবার কাছে উন্মুক্ত হয়ে যায়। ব্যবহারকারীদের এই প্রাইভেসি সংকট দূর করতেই হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপ। ফিচারটি চালু হলে, আপনি যদি ইউজারনেম অপশনটি সক্রিয় রাখেন, তবে প্রথমবার কাউকে মেসেজ পাঠালেও তিনি আপনার ফোন নম্বর দেখতে পাবেন না।

আগে আসলেই আগে পাবেন

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী এখন ৩০০ কোটিরও বেশি। স্বাভাবিকভাবেই অনেক মানুষের নাম মিলে যাওয়ার বা ওভারল্যাপ হওয়ার আশঙ্কা থাকে। আর তাই চলতি বছরের শেষের দিকে ফিচারটি পুরোপুরি চালু হওয়ার আগেই, চলতি সপ্তাহ থেকে ইউজারনেম ‘রিজার্ভ’ সুযোগ দিচ্ছে মেটা। ফলে ব্যবহারকারীরা আগেভাগেই নিজের পছন্দের ইউনিক নামটি বুক করে রাখতে পারবেন।

ক্রিয়েটর ও ব্যবসার জন্য বিশেষ সুবিধা

কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা বিভিন্ন ব্র্যান্ডের অনলাইন উপস্থিতি সহজ করতে রাখা হয়েছে বিশেষ সুবিধা। তারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে থাকা তাদের বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপের জন্য দাবি বা লিংক করতে পারবেন। সাধারণ ব্যবহারকারীদের সুবিধার্থে একটি ইউজারনেম জেনারেটর টুলও থাকবে, যা উপযুক্ত নাম খুঁজে পেতে সাহায্য করবে।

সর্বোচ্চ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারে ব্যবহারকারীদের খুঁজে বের করার কোনো উন্মুক্ত ডিরেক্টরি বা সাজেশন থাকবে না। অর্থাৎ, আপনার নিখুঁত ইউজারনেমটি না জানলে কেউ আপনাকে খুঁজে পাবে না। যোগাযোগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে এতে থাকছে একটি ঐচ্ছিক ‘ইউজারনেম কি’। এই বিশেষ কোডটি না জানলে ইউজারনেম দিয়েও আপনাকে কেউ প্রথমবার মেসেজ পাঠাতে পারবে না।

যেভাবে সংরক্ষণ করবেন

ফিচারটি পর্যায়ক্রমে বিভিন্ন দেশে উন্মুক্ত করা হচ্ছে। আপনার অ্যাকাউন্টে এটি চালু হয়েছে কিনা দেখতে এবং নিজের নামটি বুক করতে:

WhatsApp Settings > Account > Username অপশনে যান।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কোন দেশে ফিচারটি পুরোপুরি রোল-আউট হওয়া মাত্রই অ্যাপের ভেতরে নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

বিষয়: ইনস্টাগ্রামসোশ্যাল মিডিয়াসামাজিক যোগাযোগমাধ্যমহোয়াটসঅ্যাপফেসবুক
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।