Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

মাঝরাতের ক্ষুধায় কী খাবেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬: ২২
মাঝরাতের ক্ষুধায় কী খাবেন

অনেকেরই বিভিন্ন কারণে রাত জাগার প্রয়োজন হয়। কেউ হয়তো পড়াশোনা বা অফিসের কাজ করেন; কেউ কেউ মগ্ন থাকেন সিনেমা বা টিভি সিরিজে। রাতে পেটপুরে ডিনার করা হলেও এমন কাজ করার মধ্যে মাঝরাতে ক্ষুধা চেপে বসে। এই ক্ষুধার আবার বেশ কিছু গালভরা নাম আছে। কেউ বলেন ‘মিডনাইট ক্রেভিং’, কারো কাছে আবার ‘লেট-নাইট স্ন্যাক হ্যাবিট’। মজার বিষয় হলো এই সময়ে পেট নয়, বরং মনই খাবারের দাবি তোলে। কিন্তু সমস্যা হচ্ছে মনের দাবি পূরণ করতে গিয়ে আমরা বেশি ভুল করি।

Advertisement
Advertisement
Advertisement

হাতের কাছে যা পাই, যেমন ভাজাপোড়া, বিস্কুট, কেক বা ইনস্ট্যান্ট নুডলস- সেগুলো খেয়ে ফেলি। এতে সাময়িক শান্তি মিললেও ওজন বেড়ে যাওয়া, হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাত ঘটে-সব মিলিয়ে শরীরের বেশ ক্ষতি হয়।

তবে মাঝরাতের ক্ষুধা পেলে হাতের কাছে যা পাওয়া যায় তাই খাওয়া ঠিক নয়। চাইলে একটু সচেতন হয়ে খুব সহজ কিছু স্বাস্থ্যকর বিকল্প বেছে নিয়েই এই সময়ের ক্ষুধা মেটানো যায়।

প্রথমেই জানতে হবে, এই ক্ষুধা আসলে সত্যি ক্ষুধা নাকি শুধু একঘেয়েমি বা মানসিক ক্লান্তি। অনেক সময় শরীরের পানির অভাব বা মানসিক চাপও ক্ষুধার মতো অনুভূতি তৈরি করে। তাই আগে এক গ্লাস পানি বা গরম দুধ খেয়ে দেখুন ক্ষুধাটা কমে কি না। যদি না কমে, তবে হালকা কিছু কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ভেরিওয়েল হেলথকে দেওয়া এক সাক্ষাৎকারে পুষ্টিবিদ অ্যালিসন হ্যারিস বলেন, “মিডনাইট ক্রেভিং-এ প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত পুষ্টিকর খাবার সকাল পর্যন্ত পেট ভরা রাখে। এছাড়াও, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার ঘুমের মান উন্নত করতে পারে”।

এবার কিছু স্বাস্থ্যকর স্ন্যাকস সম্পর্কে জেনে নেওয়া যাক-

মধ্যরাতের ক্ষুধায় গ্রিক ইয়োগার্ট অথবা টক দই খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদেরা। ছবি: পেক্সেল
মধ্যরাতের ক্ষুধায় গ্রিক ইয়োগার্ট অথবা টক দই খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদেরা। ছবি: পেক্সেল

গ্রিক ইয়োগার্ট বা টক দই: এতে প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস রয়েছে। সামান্য মধু বা কয়েক টুকরো ফল মিশিয়ে খেলে পেটও ভরে, ঘুমও ভালো হয়।

ওটস বা দুধ-চিয়া পুডিং: রাতে হজমে সহজ এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। চাইলে এতে দারুচিনি বা সামান্য কোকো পাউডার মেশানো যেতে পারে, যা মিষ্টি খাওয়ার ইচ্ছে কমায়।

বাদাম বা আখরোট: একমুঠো বাদাম শুধু ক্ষুধা কমায় না, এতে থাকা ‘ভালো ফ্যাট’ ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদনেও সহায়তা করে।

সেদ্ধ ডিম বা কলা: ডিমের প্রোটিন পেশি পুনর্গঠনে সাহায্য করে, আর কলার ম্যাগনেশিয়াম শরীরকে শান্ত করে গভীর ঘুমে সহায়তা করে।

সবজির স্যুপ: হালকা, উষ্ণ এবং হজমে সহায়ক। এতে থাকা সবজির ফাইবার পেট ভরাট রাখে, অতিরিক্ত ক্যালরিও যোগ হয় না। কেউ চাইলে এর বদলে চিকেন স্যুপও খেতে পারেন।

পপকর্ন: অল্প ক্যালরি কিন্তু উচ্চ ফাইবারযুক্ত পপকর্ন ক্ষুধা মেটাতে বেশ সাহায্য করে। দুই কাপ পপকর্নে থাকে ২ গ্রাম প্রোটিন, ২ গ্রাম ফাইবার এবং মাত্র ৬২ ক্যালরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খাবারগুলো যেন পরিমাণে সীমিত হয়। রাতের খাবারের পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা ব্যবধান রেখে যদি সত্যি ক্ষুধা লাগে, তখনই কিছু খান। আর খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া চলবে না। বরং কয়েক মিনিট হালকা হাঁটাহাঁটি করলে বা শান্তভাবে বসে থাকলে হজম সহজ হয়।

তথ্যসূত্র: ভেরিওয়েল হেলথ, হেলথলাইন

বিষয়: খাবারখাবারদাবারক্ষুধাজীবনধারাখাদ্যাভ্যাস
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।