Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

অলসতা দূর করার ১ ২ ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২০: ৪৪
অলসতা দূর করার ১ ২ ৩

আমরা প্রায়ই কাজ ফেলে রাখি এই ভেবে- ‘আরও কিছুক্ষণ পরে করব’, ‘এখন একটু বিশ্রাম নেই’, বা ‘মন বসছে না’। কিন্তু বুঝে ওঠার আগেই সময় চলে যায়, কাজ জমে যায়, আর অপরাধবোধ গ্রাস করে। মনোবিজ্ঞানীরা বলেন, এই প্রবণতাই procrastination বা অলসতা বা গড়িমসি। এটি মূলত মনের একধরনের প্রতিরোধ ব্যবস্থা। এর মোকাবিলায় কার্যকর একটি সহজ কৌশল হলো ‘৩ সেকেন্ড নিয়ম’।

Advertisement
Advertisement
Advertisement

এই নিয়মের মূল ধারণা খুব সহজ।

কোনো কাজ করার চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে সেটির প্রথম পদক্ষেপ নিতে হবে। যেমন, সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করার কথা ভাবলেন, সঙ্গে সঙ্গে ১...২...৩ গুনে উঠে পড়ুন।

Advertisement
Advertisement
Advertisement
চিন্তা আর কাজের মধ্যে ফাঁকা সময় যত কমবে, মস্তিষ্কের দ্বিধা বা অলসতা ততই হার মানবে। ছবি: পেক্সেল ডট কম
চিন্তা আর কাজের মধ্যে ফাঁকা সময় যত কমবে, মস্তিষ্কের দ্বিধা বা অলসতা ততই হার মানবে। ছবি: পেক্সেল ডট কম

কিংবা ডেস্কে বসে কাজ শুরু করতে চাইলেন, তখনই ল্যাপটপ খুলে ফেলুন। মানে চিন্তা আর কাজের মধ্যে ফাঁকা সময় যত কমবে, মস্তিষ্কের দ্বিধা বা অলসতা ততই হার মানবে।

মনোবিজ্ঞানীরা বলছেন, আমরা যখন কোনো কাজ করার কথা ভাবি, তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স নামের একটি অংশ সক্রিয় হয়, যা পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে। কিন্তু কয়েক সেকেন্ড দেরি হলেই লিম্বিক সিস্টেম (যা আরাম ও নিরাপত্তার দিকে টানে) প্রাধান্য নেয়, ফলে আমরা সেই কাজ এড়িয়ে যাই। ‘৩ সেকেন্ড নিয়ম’ আসলে এই মানসিক দ্বন্দ্বের আগেই মস্তিষ্ককে কর্মমুখী করে তোলে।

এই পদ্ধতি ব্যবহারে ধীরে ধীরে মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করে। যে অভ্যাসে কাজ ফেলে রাখার বদলে সঙ্গে সঙ্গে কাজ শুরু করার ঝোঁক বাড়ে।

গবেষণায় দেখা গেছে, ছোট ছোট সিদ্ধান্ত দ্রুত নেওয়া গেলে আত্মনিয়ন্ত্রণ, মনোযোগ এবং আত্মবিশ্বাসও বাড়ে।

বিশেষজ্ঞরা বলেন, যদি দিনে মাত্র ২-৩টি সিদ্ধান্তে ‘৩ সেকেন্ড নিয়ম’ প্রয়োগ করা যায়, কয়েক সপ্তাহের মধ্যেই কাজ ফেলে রাখার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তবে শুরুতে সবসময় সফলতা দ্রুত নাও আসতে পারে। প্রথম কয়েকদিন মনে হতে পারে, নিজেকে জোর করে উঠতে হচ্ছে। কিন্তু নিয়মিত অনুশীলনে এটি একসময় স্বাভাবিক আচরণেই পরিণত হয়।

তথ্যসূত্র: মিডিয়াম ডট কম

বিষয়: মানসিক স্বাস্থ্যমস্তিষ্কজীবনধারামনোবিজ্ঞানীলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।