Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ডিম যেভাবে ‘সুপারফুড’ হলো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৩: ১০
ডিম যেভাবে ‘সুপারফুড’ হলো

ডিম পৃথিবীর অন্যতম পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। একে আধুনিক বিশ্বের সবচেয়ে সহজলভ্য ‘গুরুত্বপূর্ণ’ খাবার বললে খুব একটা ভুল হবে না। বর্তমানের স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েট চার্টে এটি এখন অপরিহার্য। পুষ্টিবিজ্ঞানীরা ডিমকে কেবল সাধারণ পুষ্টিকর খাবার নয়, বরং ‘সুপারফুড’ উপাধি দিয়েছে। এর অবশ্য যথেষ্ট কারণও আছে।

Advertisement
Advertisement
Advertisement

ডিমকে বলা হয় আদর্শ প্রোটিনের উৎস। একটি বড় ডিমে মাত্র ৭৮ ক্যালরির বিপরীতে পাওয়া যায় প্রায় ৬ গ্রাম উচ্চমানের প্রোটিন। এতে শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সঠিক অনুপাতে থাকে, যা আমাদের পেশী গঠন ও টিস্যু মেরামতে সরাসরি ভূমিকা রাখে।

শুধু প্রোটিনই নয়, ডিম ভিটামিন এবং খনিজের এক প্রাকৃতিক ক্যাপসুল। এতে রয়েছে ভিটামিন এ, বি১২, বি২, বি৫ ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে সেলেনিয়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং থাইরয়েড হরমোনের কাজ নিয়ন্ত্রণে সহায়তা করে।

ডিমের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে থাকা ‘কোলিন’। এটি এমন একটি পুষ্টি উপাদান যা অধিকাংশ মানুষ পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করেন না। কোলিন মস্তিষ্কের কোষগুলোর গঠন এবং সিগন্যাল আদান-প্রদান স্বাভাবিক রাখতে সাহায্য করে।

Advertisement
Advertisement
Advertisement
চোখের স্বাস্থ্যের জন্য ডিম এক মহৌষধ। ছবি: ম্যাগনিফিক
চোখের স্বাস্থ্যের জন্য ডিম এক মহৌষধ। ছবি: ম্যাগনিফিক

চোখের স্বাস্থ্যের জন্য ডিম এক মহৌষধ। এর কুসুমে থাকা ‘লুটেইন’ এবং ‘জিক্সাথিন’ নামক দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনাকে সুরক্ষিত রাখে। নিয়মিত ডিম খেলে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাস এবং ছানি পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

শক্তি পেতে সকালে যা খেতে পারেনBreakfast

দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল যে, ডিমের কুসুম কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি তৈরি করে। তবে আধুনিক গবেষণা এই ধারণাকে অনেকটা বদলে দিয়েছে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কেবল খাবারের ওপর নির্ভর করে না; বরং আমাদের লিভারের কার্যকারিতার ওপরও নির্ভরশীল। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ডিম শরীরে এইচডিএল বা ‘ভালো কোলেস্টেরল’ বাড়াতে সাহায্য করে। এমনকি এলডিএল বা ‘খারাপ কোলেস্টেরল’ এর ক্ষেত্রেও ডিম বড় আকারের কণা তৈরি করে যা হৃদযন্ত্রের জন্য তুলনামূলক কম ক্ষতিকর।

ওজন কমাতে ডিমের জুড়ি নেই। উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ার কারণে ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। ‘স্যাটাইটি ইনডেক্স’ বা তৃপ্তির সূচকে ডিমের অবস্থান বেশ উপরে। সকালে নাশতায় ডিম খেলে পরবর্তী দীর্ঘ সময় ক্ষুধার অনুভূতি কম হয়, ফলে বাড়তি ক্যালরি গ্রহণের প্রবণতা কমে। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাশতায় ডিম খান, তাদের ওজন কমানোর প্রক্রিয়া অন্যদের তুলনায় দ্রুত হয়।

সহজলভ্যতা, রান্নার বৈচিত্র্য এবং সাশ্রয়ী মূল্য—সব মিলিয়ে ডিম বর্তমান বিশ্বের অন্যতম সেরা খাবার। আপনি এটি সিদ্ধ করে খান, অমলেট বা পোচ হিসেবে গ্রহণ করেন—প্রতিটি রূপই পুষ্টিগুণে ভরপুর। তবে সর্বোচ্চ উপকার পেতে ‘ওমেগা-৩’ সমৃদ্ধ খাবার খেয়ে বড় হওয়া বা চারণভূমিতে পালিত মুরগির ডিম বেছে নেওয়া আরও ভালো। শরীরের সার্বিক গঠন, মস্তিষ্কের কার্যকারিতা এবং দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি করে ডিম রাখা উচিত। আর এইসব গুণের কারণেই ডিম আজ সাধারণ খাবার থেকে ‘সুপারফুড’-এ পরিণত হয়েছে।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: খাদ্যখাবারদাবারডিমস্বাস্থ্যপ্রোটিন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।