Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ত্বক ও চুলের যত্নের পণ্যগুলো যেভাবে শরীরের ক্ষতি করে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৮
ত্বক ও চুলের যত্নের পণ্যগুলো যেভাবে শরীরের ক্ষতি করে

স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ও চুল আমাদের সবার কাম্য। এই আশা আমাদের প্রতিদিন ত্বক ও চুলের যত্নের অসংখ্য পণ্যের দিকে টেনে নেয়। বিজ্ঞাপনে বলা হয়, ‘প্রাকৃতিক’, ‘ডার্মাটোলজিস্ট টেস্টেড’, ‘কেমিক্যাল-ফ্রি’। কিন্তু বাস্তবতা হলো, অনেক জনপ্রিয় পণ্যের ভেতরে থাকা কিছু উপাদান দীর্ঘমেয়াদে ত্বক, চুল এমনকি পুরো শরীরের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। ক্ষতিটা হয় ধীরে ধীরে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

Advertisement
Advertisement
Advertisement

প্যারাবেন

প্যারাবেন ব্যবহার হয় পণ্য সংরক্ষণের জন্য। কিন্তু গবেষণায় দেখা গেছে, প্যারাবেন শরীরে ঢুকে এন্ডোক্রাইন সিস্টেমে (হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থা) ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘদিন ব্যবহারে হরমোনের ভারসাম্য নষ্ট, ত্বকের অ্যালার্জি, এমনকি প্রজনন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা আছে। ‘মিথাইলপ্যারাবেন’, ‘প্রোপাইলপ্যারাবেন’ লেবেলে এই নামগুলো দেখলে সতর্ক হোন।

সালফেট

Advertisement
Advertisement
Advertisement

শ্যাম্পু ও ফেসওয়াশে থাকা SLS/SLES (সোডিয়াম লরিল/লরেথ সালফেট) ত্বক-চুল পরিষ্কার করলেও প্রাকৃতিক তেল সম্পূর্ণ তুলে নেয়। ফলাফল চুল শুষ্ক, ভঙ্গুর, স্ক্যাল্পে চুলকানি ও খুশকি; ত্বকে শুষ্কতা ও জ্বালাপোড়া। সংবেদনশীল ত্বকে এটি একজিমা বা ডার্মাটাইটিস বাড়াতে পারে।

থ্যালেট

ফ্র্যাগরেন্স বা সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে থ্যালেট ব্যবহার হয়। লেবেলে অনেক সময় আলাদা করে লেখা থাকে না। ‘ফ্র্যাগরেন্স’ বা ‘পারফিউম’ নামেই লুকিয়ে থাকে। থ্যালেট হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত করে, দীর্ঘমেয়াদে নারী ও পুরুষের প্রজনন স্বাস্থ্য ও শিশুদের মানসিক বিকাশগত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

ফর্মালডিহাইড রিলিজার

কিছু হেয়ার স্ট্রেইটেনিং, নেইল পলিশ বা শ্যাম্পুতে এমন উপাদান থাকে যা ধীরে ধীরে ফর্মালডিহাইড ছাড়ে। এটি শ্বাসতন্ত্রে জ্বালা, ত্বকের অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত বলে ধরা হয়। ‘DMDM Hydantoin’, ‘Quaternium-15’-এই নামগুলো সতর্ক সংকেত।

সিলিকন

চুলে তাৎক্ষণিক মসৃণতা আনতে ডাইমেথিকন বা অন্যান্য সিলিকন ব্যবহার হয়। সমস্যা হলো, এগুলো চুলের ওপর স্তর তৈরি করে পুষ্টি ঢুকতে দেয় না। ফলে ভেতরে ভেতরে চুল দুর্বল হয়, চুল পড়া বাড়তে পারে। অনেক ফেস ক্রিমে সিলিকন ব্যবহার করা হয়। এতে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে ব্রণ বাড়ার আশঙ্কা থাকে।

অ্যালকোহল

সব অ্যালকোহল খারাপ নয়। কিন্তু ডিন্যাচার্ড অ্যালকোহল ত্বক দ্রুত শুষ্ক করে। টোনার বা হেয়ার স্প্রে-তে বেশি থাকলে ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার নষ্ট হয়, সংবেদনশীলতা ও লালচে ভাব বাড়ে।

বিজ্ঞাপনের ‘প্রাকৃতিক’, ‘ডার্মাটোলজিস্ট টেস্টেড’, ‘কেমিক্যাল-ফ্রি’ লেবেলের আড়ালে লুকিয়ে থাকে ক্ষতিকর সব উপাদান। ছবি: ফ্রিপিক
বিজ্ঞাপনের ‘প্রাকৃতিক’, ‘ডার্মাটোলজিস্ট টেস্টেড’, ‘কেমিক্যাল-ফ্রি’ লেবেলের আড়ালে লুকিয়ে থাকে ক্ষতিকর সব উপাদান। ছবি: ফ্রিপিক

কৃত্রিম রং

শ্যাম্পু, লিপস্টিক, হেয়ার ডাইয়ে ব্যবহৃত কৃত্রিম রং ত্বকে র‍্যাশ, চুলকানি এমনকি চোখে জ্বালা সৃষ্টি করতে পারে। হেয়ার ডাইয়ে থাকা PPD (প্যারাফেনাইলেনডায়ামিন) তীব্র অ্যালার্জির জন্য কুখ্যাত।

মাইক্রোপ্লাস্টিক

স্ক্রাব বা টুথপেস্টে থাকা ক্ষুদ্র প্লাস্টিক কণা ত্বকের ক্ষতি করার পাশাপাশি পরিবেশে গিয়ে দীর্ঘস্থায়ী দূষণ তৈরি করে। এগুলো শরীরেও জমতে পারে, সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু গবেষণায় এমন আশঙ্কার কথা বলা হয়েছে।

তাহলে নিরাপদ থাকবেন কীভাবে?

  • লেবেল পড়ার অভ্যাস করুন। তার আগে অবশ্যই ত্বক ও চুলের যত্নের পণ্য নিয়ে ভালোভাবে জানুন।
  • ‘ফ্র্যাগরেন্স-ফ্রি’ বা ‘প্যারাবেন-ফ্রি’ দাবি যাচাই করুন।
  • প্যাচ টেস্ট করুন নতুন পণ্য ব্যবহারের আগে।
  • ত্বক ও চুলের যত্নে কম পণ্য ব্যবহারের অভ্যাস করুন।
  • বিশ্বস্ত ব্র্যান্ড ও স্থানীয়ভাবে মানসম্মত পণ্য বেছে নিন।

ত্বক ও চুলের যত্ন মানেই অন্ধভাবে পণ্য ব্যবহার নয়। চকচকে বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতিকর উপাদানগুলো দীর্ঘদিনে আমাদের শরীরের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। সচেতনভাবে ব্যবহারই পারে এই ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে।

তথ্যসূত্র: ফরচুন, আর্থরাগা

বিষয়: অ্যালার্জিত্বকের যত্নযত্নআত্তিস্বাস্থ্যঝুঁকিজীবনধারাজীবনচুলস্বাস্থ্যলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।