Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ব্ল্যাক কফি খাওয়ায় শরীরে কী পরিবর্তন হতে পারে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৪৮
ব্ল্যাক কফি খাওয়ায় শরীরে কী পরিবর্তন হতে পারে?

কাজের ফাঁকে কিংবা ক্লাসরুমে অতিরিক্ত ঝিমুনি লাগলে চট করে মাথায় আসে এক কাপ ব্ল্যাক কফি। আর দুধ-চা বা মিল্ক কফির বদলে ব্ল্যাক কফি খেলে কিন্তু শরীরে তাৎক্ষণিক পরিবর্তন চোখে পড়ে। ঝিমুনিটা কিছুটা কম অনুভূত হয়। এ ছাড়াও কিন্তু নানা পরিবর্তন হতে পারে শরীরে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের মহারাষ্ট্রের থানেতে অবস্থিত কিমস হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ডা. আমরিন শেখ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হলো দৈনিক ক্যালরি গ্রহণ কমে যাওয়া।

এই পুষ্টিবিদ বলেন, “মিল্ক কফি, বিশেষ করে তাতে চিনি মেশানো হলে দুধের ফ্যাট ও ল্যাকটোজ থেকে লুকানো ক্যালরিও যোগ হয়। অন্যদিকে ব্ল্যাক কফিতে প্রায় কোনো ক্যালোরিই থাকে না।”

এ কারণে অনেকেই কয়েক সপ্তাহের মধ্যে শরীর হালকা লাগা এবং পেট ফাঁপা কম অনুভূত হয় বলে জানিয়েছেন অনেকে। বিশেষ করে যাদের দুধে সংবেদনশীলতা আছে, তাদের জন্য ব্ল্যাক কফি ভালো কাজ করে।

Advertisement
Advertisement
Advertisement

ব্ল্যাক কফি কি ওজন নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখে?

ডা. আমরিন শেখ বলেছেন, দুধ-চা বা মিল্ক কফির বদলে ব্ল্যাক কফি খেলে সেটি ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে।

এই পুষ্টিবিদ বলেন, “ছয় মাস ধরে কফি থেকে দুধ ও চিনি বাদ দিলে ধীরে ধীরে একটি স্থায়ী ক্যালোরি ঘাটতি তৈরি হয়। শুধু ব্ল্যাক কফি খেলে ওজন কমবে এমন নয়, তবে সুষম খাবার ও নিয়মিত শরীরচর্চার সঙ্গে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এছাড়া ক্যাফেইন সামান্য মাত্রায় বিপাকক্রিয়া বাড়াতে এবং ব্যায়ামের সময় শরীরের চর্বি ব্যবহারে সহায়তা করতে পারে।”

যেসব কারণে মানুষ বেশি খাবার খায়overeat

হজমে কী প্রভাব পড়ে?

ডা. আমরিন শেখ জানান, ব্ল্যাক কফি পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন বাড়ায়, যা কিছু মানুষের হজমে সহায়ক হতে পারে।

মিল্ক কফি, বিশেষ করে তাতে চিনি মেশানো হলে দুধের ফ্যাট ও ল্যাকটোজ থেকে লুকানো ক্যালোরিও যোগ হয়। ছবি: ফ্রিপিক
মিল্ক কফি, বিশেষ করে তাতে চিনি মেশানো হলে দুধের ফ্যাট ও ল্যাকটোজ থেকে লুকানো ক্যালোরিও যোগ হয়। ছবি: ফ্রিপিক

এই পুষ্টিবিদের ভাষ্য, “তবে যাদের অম্বল বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তারা খালি পেটে ব্ল্যাক কফি খেলে অস্বস্তি অনুভব করতে পারেন। দুধ অ্যাসিডিটি কিছুটা কমায়, তাই ব্ল্যাক কফি সকালে খালি পেটে না খেয়ে খাবারের পর খাওয়াই ভালো।”

রক্তে শর্করা নিয়ন্ত্রণে করতে পারে?

ব্ল্যাক কফি খাওয়া শুরু করলে মিষ্টি মিল্ক কফি থেকে হওয়া রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি এড়ানো যায় বলে মনে করেন ডা. আমরিন। তিনি বলেন, “যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্রিডায়াবেটিস আছে, তাদের জন্য এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। চিনি কম খেলে সময়ের সঙ্গে ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত হতে পারে।”

শক্তির মাত্রায় কি পার্থক্য আসে?

অনেকেই ব্ল্যাক কফি খেলে তুলনামূলক হালকা ও স্থিতিশীল শক্তি অনুভব করেন।

ডা. আমরিন শেখের মতে, দুধ ও চিনি ছাড়া কফি খেলে শক্তির ওঠানামা কম হয় এবং হঠাৎ ক্লান্তি বা ‘ক্র্যাশ’ হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এতে রক্তে শর্করার দ্রুত পরিবর্তন ঘটে না।

দুধ বাদ দিলে পুষ্টির ঘাটতি হয়?

ডা. আমরিন শেখ জানান, দুধ ক্যালসিয়াম ও প্রোটিনের উৎস। তাই কফি থেকে দুধ বাদ দিলে এই পুষ্টি উপাদান অন্য খাবার থেকে পূরণ করতে হবে। যেমন দই, পনির, বাদাম, বীজ ও শাকসবজি।

তার ভাষ্য, “ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা পরিমিত পরিমাণে খেলে হৃদ্‌স্বাস্থ্য ও বিপাকক্রিয়ার জন্য উপকারী।”

সবার জন্য কি ব্ল্যাক কফি উপযুক্ত?

যাদের গ্যাস্ট্রাইটিস, উদ্বেগজনিত সমস্যা বা ঘুমের সমস্যা আছে, তাদের কফি গ্রহণ সীমিত রাখা উচিত বলে জানিয়েছেন এই পুষ্টিবিদ।

ডা. আমরিনের পরামর্শ, দিনে এক থেকে দুই কাপ এবং সন্ধ্যার পর ব্ল্যাক কফি না খাওয়াই ভালো।

বিষয়: জীবনধারাবিশেষজ্ঞস্বাস্থ্যপরামর্শকফিখাবারখাবারদাবার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।