Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চিনির বদলে গুড় খেলে কী হবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৭: ০৯
চিনির বদলে গুড় খেলে কী হবে

সকালের চা থেকে শুরু করে মিষ্টি কিছু—প্রতিটি খাবারেরই স্বাদ যুক্ত হয় পরিশোধিত চিনির ব্যবহারে। তাই দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই চিনি। তবে এসব খাবারে চিনির বদলে গুড় ব্যবহার করলে স্বাস্থ্যে বেশকিছু চমকপ্রদ পরিবর্তন আসতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের ক্লাউডনাইন গ্রুপ অব হসপিটালসের ক্লিনিক্যাল পুষ্টিবিদ রক্ষিতা মেহরা সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গুড়কে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দেখা হলেও, পরিবর্তন আনার আগে এর উপকারিতা ও ঝুঁকি—দুটিই জানা জরুরি।

কেন গুড় চিনি থেকে ভালো?

গুড় শুধু এক ধরনের মিষ্টি নয়—এটিকে বলা চলে পুষ্টির ভাণ্ডার। পরিশোধিত চিনির মতো গুড়ে এত বেশি ক্যালরি নেই; বরং গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম।

Advertisement
Advertisement
Advertisement

তাই যারা মিষ্টির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় খনিজও পেতে চান, তাদের জন্য গুড় তুলনামূলক ভালো।

এ ছাড়াও গুড়ের আরও যেসব উপকারিতা রয়েছে:

  • প্রয়োজনীয় এনজাইম সক্রিয় করে হজমশক্তি বাড়ানো
  • শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সহায়তা
  • অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো
  • রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখতে সহায়তা
  • ওজন নিয়ন্ত্রণে রাখায় সহায়তা
টানা দুই সপ্তাহ চিনি না খেয়ে দেখুন কী হয়sugar

তবে এসব উপকারিতা দেখামাত্রই চিনি বাদ দিয়ে গুড় খাওয়া শুরু করার আগে পুষ্টিবিদ রক্ষিতা মেহরা বলেছেন, আরও কিছু বিষয় জানার বাকি রয়েছে। তিনি বলেন, গুড়ে যদিও চিনির তুলনায় বেশি পুষ্টি থাকে, তবুও এতে ক্যালরির পরিমাণ অনেক—অর্থাৎ বেশি খেলে সমস্যা হবে।

এ ছাড়া আরও কিছু বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পুষ্টিবিদ রক্ষিতা। তার পরামর্শগুলো হলো— গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) পরিশোধিত চিনির চেয়ে কম হলেও এটি রক্তে শর্করা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস থাকলে গুড় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তাছাড়া সব গুড় বিশুদ্ধ নয়। অনেক বাণিজ্যিক গুড়ে রাসায়নিক বা ভেজাল থাকতে পারে। তাই অর্গানিক বা প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত গুড় বাছাই করা ভালো।

ওটস খেলে শরীরে কী ঘটে?oats

পুষ্টিবিদ রক্ষিতা আরও জানান, গুড়ের কারণে আবার কারও অ্যালার্জিও হতে পারে। যাদের আখজাত পণ্যে এলার্জি আছে, গুড় খেলে তাদের হজমের সমস্যা, ত্বকে প্রতিক্রিয়া বা শ্বাসকষ্ট হতে পারে।

পুষ্টিবিদ রক্ষিতার মতে, যাদের গুড় সীমিত পরিমাণে বা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত, নিয়ন্ত্রণহীন রক্তশর্করাযুক্ত ডায়াবেটিস রোগী, সংবেদনশীল অন্ত্র রয়েছে, ডায়েটে ক্যালরির পরিমাণ খুবই কম এবং আখজাত পণ্যে অ্যালার্জি আছে–এমন ব্যক্তিদের তিনি গুড় খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

তবে চিনির তুলনায় পুষ্টিকর কোনো মিষ্টি খুঁজলে গুড় ভালো বিকল্প হতে পারে, সেক্ষেত্রে পরিমিত পরিমাণে এবং বিশুদ্ধ গুড় খাওয়ার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ।

বিষয়: পুষ্টিঅ্যালার্জিডায়াবেটিসস্বাস্থ্যপুষ্টিবিদচিনি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।