Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

মাইক্রোম্যানেজমেন্ট কী, কীভাবে মোকাবিলা করবেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৪: ৫৩
মাইক্রোম্যানেজমেন্ট কী, কীভাবে মোকাবিলা করবেন
মাইক্রোম্যানেজমেন্টের কারণে কর্মক্ষেত্র বিষাক্ত হয়ে ওঠে। ছবি: এআই দিয়ে তৈরি

একদম নতুন একটি প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন আপনি। নতুন সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য মনটা দারুণ উন্মুখ হয়ে আছে। কিন্তু কাজ শুরু করতে না করতেই দেখলেন ম্যানেজার প্রতিটি ছোটখাটো বিষয়ে নজর রাখছেন—খসড়া নিজের মতো বদলে দিচ্ছেন আর ঘন ঘন অগ্রগতির খবর চেয়ে তাগাদা দিচ্ছেন। পরিণতিতে আপনার সৃজনশীলতা ধুলোয় মেশে, আর কাজ করার আনন্দটাও কর্পূরের মতো উবে যায়। এই ঘটনাটিই হলো, মাইক্রোম্যানেজমেন্ট। এটি এমন এক প্রশাসনিক পদ্ধতি যা কর্মীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, উদ্ভাবনী ক্ষমতাকে দমিয়ে দেয় এবং সার্বিক প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়।

Advertisement
Advertisement
Advertisement

মাইক্রোম্যানেজমেন্ট কী ও কেন ঘটে?

Advertisement
Advertisement
Advertisement

সহজ কথায়, কাজের মূল লক্ষ্য বা ফলাফলের দিকে নজর না দিয়ে কর্মীর প্রতিটি পদক্ষেপে অতি-নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখাই হলো মাইক্রোম্যানেজমেন্ট।

ম্যানেজাররা সচরাচর অহেতুক এমন আচরণ করেন না। এর পেছনে মূলত কিছু নির্দিষ্ট ভয় বা চাপ কাজ করে:

  • ম্যানেজারের ভুলের ভয়। সবকিছু ভেস্তে যাওয়ার আশঙ্কায় তারা প্রতিটি খুঁটিনাটি তদারকি করেন।

  • ‘পারফেকশনিস্ট’ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। অনেক ম্যানেজারের সব কাজ নিখুঁতভাবে করার প্রবণতা আছে। মনে করেন নিজে না তদারকি না করলে কাজের মান ভালো হবে না।

  • কর্মীদের ওপর কারণে বা অকারণে আস্থার অভাব। ম্যানেজারের টিমের দক্ষতার ওপর পূর্ণ ভরসা না থাকলে তিনি ‘মাইক্রোম্যানেজার’ হয়ে ওঠেন।

  • ম্যানেজারের হীনমন্যতা বা ইনসিকিউরিটি ও মানসিক চাপও মাইক্রোম্যানেজমেন্টের অন্যতম প্রধান কারণ। যখন ম্যানেজারের নিজের পারফরম্যান্সের ওপর আত্মবিশ্বাস থাকে না এবং ওপরের মহলের চাপ বেশি থাকে তখন তিনি নিজের ‘গতিতে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান।

  • কর্মক্ষেত্রে যখন কার কী কাজ তা স্পষ্টভাবে নির্ধারিত থাকে না, তখন কে কোন দায়িত্বে আছেন তা নিয়ে নিশ্চিত হতে না পেরে ম্যানেজার প্রয়োজন ছাড়াই বারবার হস্তক্ষেপে বাধ্য হন।

জেন জি যেভাবে বদলে দিচ্ছে চাকরির সংস্কৃতিGen Z3

মাইক্রোম্যানেজমেন্টের প্রধান লক্ষণ

  • কাজ হস্তান্তরে অনাগ্রহ বা অনিচ্ছা। এক্ষেত্রে ‘আমি ছাড়া কেউ ঠিকমতো পারবে না’—এই ভেবে সব কাজ ম্যানেজার নিজের হাতে রাখেন এবং দায়িত্ব ছেড়ে দিতে দ্বিধা করেন।

  • প্রতি কাজে ‘অতি-হস্তক্ষেপ’। কর্মীরা কীভাবে কাজ করছেন, তা সারাক্ষণ পর্যবেক্ষণে রাখেন, যা কর্মীদের মধ্যে মানসিক চাপ ও ভুল বাড়ায়।

  • ঘন ঘন আপডেট চাওয়া। দিনে একাধিকবার কাজের খবর নেন, যা মূল কাজের গতি ও ছন্দ নষ্ট করে। এটি কর্মীদের মানসিক চাপ তৈরি করে।

  • খুঁটিনাটিতে নজরদারি। বড় লক্ষ্যের চেয়ে ডকুমেন্টের সামান্য ফরম্যাটিং বা শব্দের অদলবদল নিয়ে ব্যস্ত থাকেন।

  • স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া। ছোট সিদ্ধান্তের জন্যও ম্যানেজারের অনুমোদনের বাধ্যবাধকতা তৈরি করেন, যা কর্মীদের পরনির্ভরশীল করে তোলে।

  • উচ্চমাত্রায় কর্মী পদত্যাগও হয় অফিসে মাইক্রোম্যানেজমেন্টের কারণে। নিয়ন্ত্রণমুখী পরিবেশ সহ্য করতে না পেরে দক্ষ কর্মীরা দ্রুত চাকরি ছেড়ে দেন। এতে প্রতিষ্ঠানেরও সুনাম ক্ষুণ্ন হয়।

  • মাইক্রোম্যানেজমেন্টের আরেকটি লক্ষণ হলো প্রতিনিয়ত খুঁত ধরা। এতে ভালো ফলাফলে খুব একটা প্রশংসা করা হয় না। অথচ সামান্য ভুলে অনেক বাজেভাবে সমালোচনা করা হয়। এতে কর্মীদের আত্মবিশ্বাস ভেঙে যায়।

  • নতুন আইডিয়া বা ভিন্ন উপায়ে কাজ করার সুযোগ না দিয়ে শুধু নিজের পছন্দ চাপিয়ে দেন। এভাবে কর্মীদের সৃজনশীলতায় বাধা দেওয়া।

  • কাজের বাস্তব অবস্থা বিবেচনা না করে সময়সীমা বেঁধে দেওয়া। এর পাশাপাশি কর্মীদের ঘাড়ে ‘অবাস্তব প্রত্যাশার বোঝা’ চাপিয়ে দেওয়া। এভাবেই কর্মীদের মধ্যে ‘বার্নআউট’-এর জন্ম হয়।

  • কাজে সন্তুষ্ট না হওয়া। নির্ধারিত মান অনুযায়ী কাজ জমা দিলেও অহেতুক পরিবর্তন বা সংশোধনের তাগাদা দেওয়া।

  • সব ইমেইলে সিসিতে থাকাও মাইক্রোম্যানেজমেন্টের লক্ষণ। পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি ইমেইল আদান-প্রদানে নিজেকে যুক্ত রাখতে বাধ্য করা।

  • সহজ কাজকেও দীর্ঘ ও অতিরিক্ত শর্তযুক্ত নির্দেশ দিয়ে কঠিন করে তোলা।

চাকরিতে ‘কোয়ায়েট ক্র্যাকিং’ কীquite cracking 2

এটি কেন ‘টক্সিক’?

মাইক্রোম্যানেজমেন্ট কর্মীদের মনে বার্তা দেয় যে তাদের ওপর ভরসা করা যাচ্ছে না, যা তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরায়। স্বাধীন চিন্তার সুযোগ না থাকায় কর্মক্ষেত্রে ‘আইডিয়া ভ্যাকিউম’ তৈরি হয়। প্রতিটি পদক্ষেপে সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে থাকতে কাজের গতি ধীর হয়ে যায়। এছাড়া ভালো কাজের ‘অ্যাপ্রিসিয়েশন’ না করে সামান্য ‘পান থেকে চুন খসার’ কারণে তিরস্কার করলে কর্মীদের মনোবল ভেঙে যায়। নিয়মিত অহেতুক হস্তক্ষেপে কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ জন্ম নেয়। কর্মীদের মধ্যে মানসিক চাপ ও বার্নআউটের মতো সমস্যা দেখা দেয়। একপর্যায়ে দক্ষ কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যান।

মাইক্রোম্যানেজমেন্ট কর্মীদের সৃজনশীলতা নষ্ট করে দেয়। ছবি: এআই দিয়ে তৈরি
মাইক্রোম্যানেজমেন্ট কর্মীদের সৃজনশীলতা নষ্ট করে দেয়। ছবি: এআই দিয়ে তৈরি

মাইক্রোম্যানেজমেন্ট মোকাবিলার কার্যকর উপায়

  • ম্যানেজারের আচরণ বোঝার চেষ্টা করা। তিনি ইনসিকিউরিটি থেকে নাকি ওপরের চাপের কারণে এমন আচরণ করছেন, তা চিহ্নিত করতে পারলে বিরক্তির বদলে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলে নেওয়া যায়।

  • ম্যানেজারের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা। নির্দিষ্ট সময়ে মানসম্মত কাজ জমা দিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিন এবং গুরুত্বপূর্ণ সময়ে নিজ থেকে তার পরামর্শ চান।

  • ম্যানেজার চাওয়ার আগেই নিজ থেকে কাজের খবর শেয়ার করুন, তবে কাজটি একা সামলাতে আপনি সক্ষম—সেটাও স্পষ্ট রাখুন।

  • এইচআর বা কর্তৃপক্ষের সহায়তা নেওয়া। পরিস্থিতি অসহনীয় হলে সুনির্দিষ্ট তথ্যসহ মানবসম্পদ বিভাগকে বিষয়টি জানান।

  • ম্যানেজার প্রশ্ন করার আগেই সম্ভাব্য উত্তর প্রস্তুত রাখুন এবং ঝুঁকিগুলো আগেভাগে অবহিত করুন।

জেন জি’রা কেন ‘বস’ হতে আগ্রহী নয়unbossing

  • খোলামেলা কথা বলা। অতিরিক্ত তদারকি কীভাবে কাজের গতি কমাচ্ছে, তা নিয়ে ম্যানেজারের সাথে শান্ত ও পেশাদার পরিবেশে আলোচনা করুন।

  • প্রত্যাশা স্পষ্ট করা। কাজের লক্ষ্য, গুণগত মান ও সময়সীমা শুরুতেই নিশ্চিত হয়ে নিন।

  • জবাবদিহিতার সময় ঠিক করা। প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট সময়ে আপডেট দেওয়ার নিয়ম চালু করুন, যেন সারাক্ষণ নজর রাখার প্রয়োজন না পড়ে।

  • মাইক্রোম্যানেজমেন্ট কেবল একজন কর্মীর মানসিক শান্তিই কেড়ে নেয় না, বরং পুরো প্রতিষ্ঠানের ভিত্তিকে দুর্বল করে দেয়। পারস্পরিক আস্থা, স্পষ্ট যোগাযোগ ও কাজের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি কর্মক্ষেত্রকে সম্ভাবনাময় করে তোলা সম্ভব।

তথ্যসূত্র: ইঙ্ক, ওকউড ইন্টারন্যাশনাল, সাইকোলজি টুডে

বিষয়: অফিসকর্মস্থলকর্মীমানসিক সমস্যামানসিক স্বাস্থ্যজীবনধারালাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।