Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
জিও নিউজের প্রতিবেদন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০: ১২
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের মাটিতে আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির একটি সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই দাবি করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অনীহা জানানোর পর পাকিস্তান এই প্রস্তাব দিল।

পিসিবি সূত্রের খবর অনুযায়ী, শ্রীলঙ্কার ভেন্যুগুলো যদি বাংলাদেশের ম্যাচ আয়োজনে অক্ষম হয়, তবে পাকিস্তানের “প্রস্তুত ও আধুনিক সুবিধাসম্পন্ন” স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। পিসিবি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি নারী কোয়ালিফায়ার ২০২৫-এর মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে। সুতরাং, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা তাদের জন্য সহজ হবে।

এই সংকটের মূলে রয়েছে ভারত ও বাংলাদেশের বর্তমান ‘শীতল’ কূটনৈতিক সম্পর্ক। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

Advertisement
Advertisement
Advertisement

বিসিসিআই বা কেকেআর মুস্তাফিজকে বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ না জানালেও, এর পরপরই বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। একই সাথে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয় যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা তাদের পক্ষে সম্ভব নয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিবি এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। এখন পাকিস্তানও আয়োজক হিসেবে এগিয়ে আসায় আইসিসির ওপর চাপ বাড়ছে।

আইসিসি বর্তমানে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। বাংলাদেশের ম্যাচগুলো কি শ্রীলঙ্কা বা পাকিস্তানে সরিয়ে নেওয়া হবে, নাকি ভারতেই কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই আসতে পারে।

বিষয়: পাকিস্তানপাকিস্তান ক্রিকেটবাংলাদেশটি টোয়েন্টি বিশ্বকাপআইসিসিক্রিকেটপিসিবিমোস্তাফিজুর রহমান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।