জামায়াতকে নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে: আমির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জামায়াতকে নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে: আমির
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেন জামায়াত আমির।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতা আটকের পর এই স্ট্যাটাস দিলেন জামায়াতের আমির। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, টাকাসহ আটক নেতার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।

ফেসবুকে দেওয়া পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।’’ এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবানও জানান তিনি।

জামায়াত আমির লিখেছেন, ‘‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।’’

সম্পর্কিত