Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমেরিকার শাটডাউন বন্ধে আশার আলো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২: ৩৫
আমেরিকার শাটডাউন বন্ধে আশার আলো

৪০ দিন ধরে চলা শাটডাউনের কারণে বন্ধ সরকারি দপ্তরগুলো খুলতে আমেরিকার সিনেটে একটি পদক্ষেপ নেওয়ার অবস্থা তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্স জানিয়েছে, সিনেটররা আশা করছেন, স্থানীয় সময় রবিবার রাতে পাস করা একটি বিল এগিয়ে নিতে তারা ভোট দেবেন। যেটি সংশোধন করে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবস্থা এবং তিনটি পূর্ণ বছরের বরাদ্দ বিলকে একত্র করা হবে। স্বল্পমেয়াদী অর্থায়ন বিলটি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সরকারকে তহবিল জোগাবে।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে বিলটি পাসের জন্য কমপক্ষে আটজন ডেমোক্র্যাটের ভোট দরকার। এনিয়ে সমঝোতার জন্য নিউ হ্যাম্পশায়ারের দুই ডেমোক্র্যাট সিনেটর ম্যাগি হাসান ও জন শাহীন এবং মেইনে থেকে স্বতন্ত্র নির্বাচিত অ্যাংগাস কিংয়ের মধ্যস্থতা করছেন।

এদের একজন একজন রয়টার্সকে জানিয়েছেন, আটজন ডেমোক্রাট এই পদক্ষেপকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বিলটিকে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে কয়েকটি ধাপ পার হতে হবে। তারপর তা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি সই করলেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউনের ইতি ঘটবে।

এ পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন লাগবে। ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতৃত্বসহ বেশিরভাগ সিনেটর সমঝোতার বিরোধী হওয়ায় তারা চাইলে বিলটি পাসের প্রক্রিয়াকে আরও ধীরগতির করে দিতে পারেন।

বেশ কয়েকজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় গেলেও সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন।

শাটডাউনের কারণে বহু সরকারি কর্মচারী চাকরি অনিশ্চয়তায় আছে। খাদ্য সহায়তা, পার্ক ও ভ্রমণেও প্রভাব পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, মাসের শেষদিকে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটির ব্যস্ত সময়ে আমেরিকা জুড়ে যাতায়াত ব্যবস্থায় ভয়াবহ বিঘ্ন ঘটতে পারে।

বিষয়: আমেরিকাপার্লামেন্টকংগ্রেসডোনাল্ড ট্রাম্পশাটডাউনযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।