Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আরও ভারী বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৭: ১৯
আরও ভারী বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে চীন
চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াংয়ে প্লাবিত এক সডক। ছবি: রয়টার্স

চীনে টাইফুন নারা স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার সময় আরেকটি ঝড় দেশটির পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটি উপকূল ও দক্ষিণাঞ্চলে কয়েক দিন ধরে তীব্র বৃষ্টিপাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

টাইফুন নারা গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে ক্রান্তীয় ঝড় হিসেবে আঘাত হানে। এর আগে কয়েক দিন ধরে এটি বেইবু উপসাগরের ওপর অবস্থান করছিল। এ সময় গুয়াংশি, হাইনান ও গুয়াংডংজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, নারা ও এর সঙ্গে থাকা টাইফুন সাউদেল এবং গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় গায়েনারি ও আতসানি—এই চারটি ঝড় একই সময়ে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরজুড়ে ঘূর্ণায়মান থাকায় এটি একটি বিরল পরিস্থিতি তৈরি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

একসঙ্গে একাধিক ঝড়ের এই পরিস্থিতিতে গুয়াংশি ও হাইনানসহ বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, পর্যটন কার্যক্রম স্থগিত এবং কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক অতিবৃষ্টিতে গুয়াংশির নদীগুলোর পানি সতর্কতামূলক সীমা ছাড়িয়ে গেছে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় তলিয়ে গেছে বাড়িঘরFloodwaters inundate a street after heavy rainfall Chongzuo, China, August 24, 2026–Reuters

চীনের পূর্ব উপকূলীয় ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশের মধ্যবর্তী কোনো একটি স্থানে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে টাইফুন সাউদেল আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার মডেলগুলো বলছে, ঝড়টির বাইরের বৃষ্টিবলয় গুয়াংশি পর্যন্ত বিস্তৃত হতে পারে।

আজ বুধবার ভোরে সাউদেল জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের ওপর দিয়ে অতিক্রম করে। এর ফলে আবহাওয়া সংস্থাগুলো ধ্বংসাত্মক বাতাস ও উত্তাল সমুদ্রের ব্যাপারে সতর্কতা জারি করে। ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে কাগোশিমা প্রিফেকচারের আমামি দ্বীপপুঞ্জও ঝড়ের শক্তিশালী বাতাসের আওতায় পড়ে। কিউশু ইলেকট্রিকের তথ্য অনুযায়ী, এতে প্রায় ৩৫ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এদিকে বুধবার ওকিনাওয়া প্রিফেকচারের বিভিন্ন বিমানবন্দরগামী মোট ৯২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির প্রধান বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) প্রিফেকচারের প্রধান প্রবেশদ্বার নাহা বিমানবন্দর থেকে আসা-যাওয়া সব ফ্লাইট স্থগিত করেছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সাউদেল তাইওয়ানের উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ঝড়ের পরিধি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ তাইওয়ানের কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

বিষয়: চীনঝড়বৃষ্টিপাতবৃষ্টিআবহাওয়াঘূর্ণিঝড়টাইফুনতাইওয়ানবন্যাসাগরজাপান
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।