একই দিনে ভোট-গণভোট
চরচা প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের কারণে সময় ও সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই সংকট মোকাবিলায় প্রয়োজনে কেন্দ্র ও বুথ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মক ভোটিং পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “আমরা অনুমানের ভিত্তিতে এগোতে চাই না। বাস্তব অভিজ্ঞতা দেখে সিদ্ধান্ত নেব। যদি মনে হয় বুথ বা পোলিং স্টেশন বাড়ানো প্রয়োজন, আমরা তা করব। খরচ নয়, ভোটারের সুবিধাই আগে।”
মক ভোটিংয়ের ভোটাররা দেড় ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন, এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটাই তো অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন, গণভোটের ব্যালটের কারণে প্রয়োজনীয় অতিরিক্ত সময় কত- সব হিসাব আজকের অভিজ্ঞতা থেকেই বের হবে।”
তিনি বলেন, যদি রিয়েল-টাইম মূল্যায়নে দেখা যায় বুথ বাড়ালে গণভোটসহ পুরো প্রক্রিয়া সময়মতো শেষ করা সম্ভব, তাহলে বাড়ানো হবে।
মক ভোটিংয়ে অনেক ভোটার গণভোটের হ্যাঁ/না বুঝতে পারছিলেন না এ বিষয়টি সামনে আনলে সিইসি বলেন, “এটা স্বাভাবিক। এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। গত মঙ্গলবার কেবল অধ্যাদেশ হয়েছে, এরপরই আমরা প্রক্রিয়া শুরু করেছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ আমরা সবাই মিলে ব্যাপক প্রচারণা চালাব।”
তফসিল ঘোষণার আগেই মক ভোটিং অনুষ্ঠিত হওয়ায় প্রশ্ন উঠলে নাসির উদ্দিন বলেন, “হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তখনই বিস্তারিত তারিখ জানা যাবে।”

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক পর্যায়ে তিনি পুলিশকে বলেন যে তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে। পরবর্তীতে মারুফের ইজিবাইক ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন ফাল্গুনী খাতুন।