Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়া থেকে রেকর্ড এলএনজি আমদানির পর নিষেধাজ্ঞা ইইউর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১: ০৯
রাশিয়া থেকে রেকর্ড এলএনজি আমদানির পর নিষেধাজ্ঞা ইইউর

নিষেধাজ্ঞা কার্যকরের ঠিক আগ মুহূর্তে রাশিয়ার সবচেয়ে বড় ইয়ামাল প্ল্যান্ট থেকে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের এক উপাত্তে এই তথ্য জানা গেছে।

ইইউ চলতি বছরের এপ্রিল মাস থেকে স্বল্পমেয়াদি চুক্তির আওতায় রুশ এলএনজি আমদানি নিষিদ্ধ করেছিল। তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত এই আমদানির সুযোগ রাখা হয়েছে।

পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইউরোপের দেশগুলো ইয়ামাল প্ল্যান্ট থেকে মোট ১৩৬টি কার্গোবাহী ৯ দশমিক ৯৭ মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি।

Advertisement
Advertisement
Advertisement

বেসরকারি সংস্থা উরগেভাল্ড–এর হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে ইয়ামাল প্ল্যান্টের উৎপাদিত এলএনজির ৯৭ শতাংশেরও বেশি সরবরাহ গেছে ইউরোপের বিভিন্ন বন্দরে।

উরগেভাল্ডের হিসাবমতে, জানুয়ারি থেকে জুনের মধ্যে ইয়ামাল থেকে ইইউ’র এলএনজি ক্রয়ের আনুমানিক মূল্য ছিল প্রায় ৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। এই গ্যাস আমদানির শীর্ষ তিনটি গন্তব্য ছিল ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন।

২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ইইউ রুশ গ্যাস আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে কোম্পানিগুলোকে বিকল্প উৎসের সন্ধান করার সময় দেওয়ার জন্য এই নিষেধাজ্ঞা ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। এর মধ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

অন্যদিকে, ইইউ এজেন্সি ফর দ্য কোঅপারেশন অব এনার্জি রেগুলেটরসের তথ্য অনুসারে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি আগের বছরের তুলনায় ৭ শতাংশ ও এলএনজি আমদানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিষয়: রাশিয়াআমদানিনিষেধাজ্ঞাইউরোপীয় ইউনিয়নএলএনজি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প