Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিন্দুমাত্র দুর্নীতি প্রমাণ করতে পারলে শাস্তি মাথা পেতে নেব: সারজিস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮: ৩২
বিন্দুমাত্র দুর্নীতি প্রমাণ করতে পারলে শাস্তি মাথা পেতে নেব: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, “বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত পরিচালনাকারী যত সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে, সবাইকে আমি চ্যালেঞ্জ জানাই–যার যত সক্ষমতা রয়েছে, আমার বিরুদ্ধে তদন্ত করুন।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “গত দেড় বছরে যদি আমার বিরুদ্ধে বিন্দুমাত্র দুর্নীতির প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ আমি মাথা পেতে নেব।”

বুধবার দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন ‘পেইড প্রপাগান্ডা সেল’ থেকে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

সারজিস আলম বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু একটিভিস্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে প্রপাগান্ডা চালাচ্ছে। আমার কাছে মনে হয়, তাদের উদ্দেশ্য, রাজনৈতিক দল হিসেবে হেয়প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে বিতর্কিত করা কিংবা জুলাই আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে বিতর্কিত করে কীভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায়, সেই অপচেষ্টা করা।”

তিনি আরও বলেন, তারা হয় আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্র করছেন অথবা টাকার বিনিময়ে এসব প্রপাগান্ডা ছড়াচ্ছেন। এগুলোর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামীতে সুষ্ঠু নির্বাচনের অনেক বড় অন্তরায় হবে।

হলফনামায় তথ্যের গড়মিল প্রসঙ্গে সারজিস বলেন, “হলফনামার মেজর বিষয়গুলো ঠিক ছিল বলেই রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। তবে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণে আইনজীবী একটু মিস্টেক করেছিল, টাইপিং মিস্টেকের কারণে ৯ লাখের জায়গায় ২৮ লাখ উল্লেখ করেছে। এটা ছিল অনিচ্ছাকৃত ভুল। পরবর্তীতে আমরা এটি সংশোধন করে দিয়েছি। এটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়।”

তিনি বলেন, “আমার ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হয়, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা দিতাম। অথচ শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে কেন্দ্রীয় কমিটি তো দূরে থাক, কোথাও আমার কোনো পদপদবী ছিল না। আগে যখন আমি ছাত্রলীগের সমালোচনা করতাম, সরকারের সমালোচনা করতাম–তখন তারা আমাকে জামায়াত-শিবির মনে করত। আমার বাড়িতেও ফোন করে জানতে চাইতো, আমি জামায়াত-শিবিরে সংশ্লিষ্ট কি-না।”

সারজিস বলেন, “অভ্যুত্থানে আমরা সম্মুখ সারিতে ছিলাম, আমাদেরকে ডিজিএফআই এবং ডিবি নিয়ে গিয়ে অত্যাচার, নির্যাতন করলো; তবুও আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হইনি। আমি মনে করি, অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগের পেইড এজেন্টরা আমাদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যমূলক প্রপাগাণ্ডা চালাচ্ছে।”

গণমাধ্যমের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, “আমরা প্রত্যাশা করি, আগামী নির্বাচনের পূর্বে মিডিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ থাকবে। আমরা মনে করি, আপনাদের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। যেভাবে অভ্যুত্থানের সময় আপনাদের প্রচারিত নিউজের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে আমরা উপস্থিত হয়েছি।”

বিষয়: দুর্নীতিসারজিস আলমএনসিপিআওয়ামী লীগরাজনীতিপঞ্চগড়জুলাই-আগস্ট হত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।